Dhaka 7:54 pm, Tuesday, 20 October 2026

এক মাসের জন্য নিষিদ্ধ রোনালদো

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : 01:17:34 pm, Tuesday, 20 October 2026
  • / 1 Time View

জাতীয় দলের ক্যাম্প ছেড়ে চলে যাওয়ার ঘটনায় ক্রিশ্চিয়ানো রোনালদোকে ৩০ দিনের জন্য নিষিদ্ধ করেছে পর্তুগিজ ফুটবল ফেডারেশন (এফপিএফ)। ৱএই মহাতারকাকে আর্থিক জরিমানাও করা হয়েছে।

কোচ জর্জে জেজুসের সঙ্গে মতবিরোধের জেরে নেশন্স লিগ চলার সময় পর্তুগালের ক্যাম্প ছেড়ে যান রোনালদো। এরপর তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু করে এফপিএফ। সেই ধারাবাহিকতায় সোমবার এলো শাস্তির ঘোষণা।

ফেডারেশনের ডিসিপ্লিনারি কাউন্সিল জানিয়েছে, ৪১ বছর বয়সি রোনালদোর বিরুদ্ধে আনিত অভিযোগ তারা পুরোপুরি বহাল রেখেছে এবং তাকে ২৫৫ ইউরো জরিমানা করা হয়েছে।

ফেডারেশনের ডিসিপ্লিনারি কমিটি জানিয়েছে, ইচ্ছাকৃতভাবে অপরাধ করেছেন রোনালদো। অভিযোগ পাওয়ার পর, ৯ অক্টোবর রোনালদোর বিরুদ্ধে শাস্তিমূলক কার্যক্রম শুরু করে এফপিএফ।

এই নিষেধাজ্ঞার আওতায় কোন কোন ম্যাচ বা কার্যক্রম পড়বে, তা বিবৃতিতে স্পষ্ট করা হয়নি। আগের সাময়িক নিষেধাজ্ঞার সময় ৩০ দিনের শাস্তির সঙ্গে সমন্বয় করা হবে কি না, সেটিও জানানো হয়নি।

বিশ্বকাপ পরবর্তী প্রথম আন্তর্জাতিক ফুটবলের বিরতি চলাকালীন ওই ঘটনার কয়েক দিন পর সামাজিক মাধ্যমে দীর্ঘ বিবৃতিতে সতীর্থদের কাছে ক্ষমা চাইলেও, কোচের বিরুদ্ধে ‘প্রতিশ্রুতি ভঙ্গের’ অভিযোগ আনেন রোনালদো।

নরওয়ের বিপক্ষে ম্যাচের পর সমর্থকদের অভিবাদন না জানানো এবং সতীর্থদের ছেড়ে চলে যাওয়ার ঘটনার জন্য অনুতপ্ত রোনালদো বলেছিলেন, যে কোনো শাস্তিই তিনি মেনে নেবেন এবং এখনও পর্তুগালের হয়ে খেলতে চান।

পর্তুগাল ফুটবল ফেডারেশনের সভাপতি পেদ্রো প্রোয়েনসাও বলেছেন, বিষয়টির নিষ্পত্তি হলে ফেডারেশনের সবাই রোনালদোকে জাতীয় দলে ফিরে পেতে চান।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

এক মাসের জন্য নিষিদ্ধ রোনালদো

Update Time : 01:17:34 pm, Tuesday, 20 October 2026