Dhaka 4:12 pm, Thursday, 15 October 2026
সর্বশেষ
জামালপুর নার্সিং কলেজে তৃতীয় দিনেও শাটডাউন দেশে হিন্দু-মুসলিম, বৌদ্ধ-খ্রিস্টান কোনো ভেদাভেদ নেই : প্রতিমন্ত্রী পুতুল চিকিৎসকদের বদলিতে অটোমেশন চালু, প্রথম ধাপে ৯৫ জন প্রশ্ন ফাঁসকাণ্ডে আলোচিত আবেদ আলীর ছেলে সিয়ামের ৪ বছরের কারাদণ্ড বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা আমির খানের ভাগ্নে ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ নাইক্ষ্যংছড়িতে দুই বস্তা থেকে প্রায় ৩ কোটি টাকার ইয়াবা উদ্ধার পার্বত্য চট্টগ্রাম অর্থনৈতিক ও রাজনৈতিক বিবেচনায় গুরুত্বপূর্ণ পাঁচ বছরে ৩ হাজার শিক্ষককে পিএইচডি অর্জনে সহায়তা দেবে ইউজিসি গোপালগঞ্জে শিশু ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন

গোপালগঞ্জে শিশু ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : 08:26:35 am, Thursday, 15 October 2026
  • / 5 Time View

গোপালগঞ্জে শিশু ধর্ষণ মামলায় মো. ফিরোজ সিকদার নামে এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরো এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে গোপালগঞ্জের শিশু সহিংসতা-সংক্রান্ত ট্রাইব্যুনালের বিচারক ও জেলা ও দায়রা জজ মোহাম্মদ মোরশেদ আলম এ রায় ঘোষণা করেন।

মামলার বিবরণে জানা যায়, ২০২৩ সালের ১৬ ডিসেম্বর রাতে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার পুইশুর গ্রামে ১৫ বছর বয়সী এক কিশোরীকে ডেকে নিয়ে ধর্ষণ করেন আসামি ফিরোজ সিকদার। এ ঘটনায় ভুক্তভোগী কিশোরীর মা বাদী হয়ে কাশিয়ানী থানায় মামলা করেন।

পরে দীর্ঘ তদন্ত শেষে পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করে।

মামলায় সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আসামি মো. ফিরোজ সিকদারকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরো এক বছরের কারাদণ্ড দেন। রায় ঘোষণার পর তাকে গ্রেপ্তার করে জেলা কারাগারে পাঠানো হয়। 

আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ফজলুল হক খান বলেন, ‘আমরা এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করব। নিশ্চয়ই সেখানে আমরা ন্যায়বিচার পাব।

গোপালগঞ্জ আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) অ্যাডভোকেট তৌফিকুল ইসলাম বলেন, ‘সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে বিচারক আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন। আমরা এ রায়ে সন্তুষ্ট। এ রায়ের মাধ্যমে শিশু নির্যাতন ও ধর্ষণের মতো অপরাধের বিচার নিশ্চিত হবে বলে আশা করছি।’

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

গোপালগঞ্জে শিশু ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন

Update Time : 08:26:35 am, Thursday, 15 October 2026