Dhaka 3:32 pm, Thursday, 15 October 2026
সর্বশেষ
জামালপুর নার্সিং কলেজে তৃতীয় দিনেও শাটডাউন দেশে হিন্দু-মুসলিম, বৌদ্ধ-খ্রিস্টান কোনো ভেদাভেদ নেই : প্রতিমন্ত্রী পুতুল চিকিৎসকদের বদলিতে অটোমেশন চালু, প্রথম ধাপে ৯৫ জন প্রশ্ন ফাঁসকাণ্ডে আলোচিত আবেদ আলীর ছেলে সিয়ামের ৪ বছরের কারাদণ্ড বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা আমির খানের ভাগ্নে ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ নাইক্ষ্যংছড়িতে দুই বস্তা থেকে প্রায় ৩ কোটি টাকার ইয়াবা উদ্ধার পার্বত্য চট্টগ্রাম অর্থনৈতিক ও রাজনৈতিক বিবেচনায় গুরুত্বপূর্ণ পাঁচ বছরে ৩ হাজার শিক্ষককে পিএইচডি অর্জনে সহায়তা দেবে ইউজিসি গোপালগঞ্জে শিশু ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন

পার্বত্য চট্টগ্রাম অর্থনৈতিক ও রাজনৈতিক বিবেচনায় গুরুত্বপূর্ণ

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : 08:32:19 am, Thursday, 15 October 2026
  • / 3 Time View

পার্বত্য চট্টগ্রাম ভৌগোলিক, সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক বিবেচনায় অত্যন্ত সংবেদনশীল ও গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক ও ভূমি প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন।

আজ বৃহস্পতিবার মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘ক্লাইমেট রেজিলিয়েন্ট লাইভলিহডস ইমপ্রুভমেন্ট অ্যান্ড ওয়াটারশেড ম্যানেজমেন্ট ইন দ্য চিটাগাং হিল ট্র্যাক্টস সেক্টর প্রজেক্ট’ প্রকল্পের এক সভায় বিশেষ অতিথির বক্তব্য তিনি এ কথা বলেন।

তিনি বলেন, দেশের সুবিধাবঞ্চিত ও অনগ্রসর জনগোষ্ঠীকে সঙ্গে নিয়ে একটি বৈষম্যহীন ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলাই আমাদের লক্ষ্য। প্রশাসনে গতিশীলতা ও সুশাসন নিশ্চিত করতে সকল কর্মকর্তাকে সর্বোচ্চ সততা, নিষ্ঠা ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করতে হবে।

দুর্নীতিমুক্ত ও আধুনিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে জানান প্রতিমন্ত্রী। বলেন, সৎ, দক্ষ ও প্রতিশ্রুতিশীল কর্মকর্তাদের সক্রিয় ভূমিকা এই উন্নয়নযাত্রাকে আরো বেগবান করবে।

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্রু বলেছেন, সরকারি অর্থায়নে পরিচালিত প্রকল্পসমূহ বাস্তবায়নে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা অত্যন্ত জরুরি।
মন্ত্রী বলেন, পার্বত্য অঞ্চলের মানুষের মূল সমস্যাগুলোর মধ্যে অন্যতম হলো সুপেয় পানির সংকট। পাহাড়ি এলাকার জনগণের জন্য সুপেয় পানি সরবরাহে কার্যকর প্রকল্প গ্রহণ ও তা দ্রুত বাস্তবায়ন করতে হবে।

প্রকৃতির অপার সৌন্দর্যমণ্ডিত পার্বত্য চট্টগ্রামের উন্নয়ন ও পাহাড়ি জনগোষ্ঠীর জীবনযাত্রার মানোন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান মন্ত্রী।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

পার্বত্য চট্টগ্রাম অর্থনৈতিক ও রাজনৈতিক বিবেচনায় গুরুত্বপূর্ণ

Update Time : 08:32:19 am, Thursday, 15 October 2026