সর্বশেষ
ইরানের নতুন নেতৃত্ব আমার সঙ্গে আলোচনা করতে চায় : ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক
- Update Time : 06:09:04 pm, Sunday, 1 March 2026
- / 170 Time View
মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, ইরানের নতুন নেতৃত্ব তার প্রশাসনের সঙ্গে আলোচনা করতে চায় এবং তিনি তা করতে পরিকল্পনা করেছেন।
দ্য আটলান্টিক ম্যাগাজিনের উদ্ধৃতি অনুযায়ী তিনি বলেন, ‘তারা কথা বলতে চায় এবং আমি কথা বলতে সম্মত হয়েছি, তাই আমি তাদের সঙ্গে কথা বলব।’ট্রাম্প আরো বলেন, ‘তাদের আরো আগেই এটি করা উচিত ছিল। যা করা খুবই বাস্তবসম্মত ও সহজ ছিল, তা তাদের আরো আগেই দেওয়া উচিত ছিল। তারা অনেক দেরি করেছে।’আলোচনা কবে অনুষ্ঠিত হবে সে বিষয়ে তিনি মন্তব্য করেননি।
এসকাগজ/আরডি

