Dhaka 1:39 pm, Thursday, 3 September 2026

দুই সপ্তাহের মধ্যে বিদ্যুৎ-জ্বালানি পরিস্থিতির উন্নতি হবে : বিদ্যুৎ প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : 06:44:17 am, Thursday, 3 September 2026
  • / 0 Time View

বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি আগামী দুই সপ্তাহের মধ্যে উন্নতি হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি বলেন, ‘এই পরিস্থিতিতে মানুষের কষ্টে আমরা সমব্যথী।

এই মাসের মধ্যে বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হবে।’ 

আজ বৃহস্পতিবার সকালে সচিবালয়ে বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি নিয়ে ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘ইস্টার্ন রিফাইনারি সেকেন্ড ইউনিট অ্যাগ্রিমেন্ট স্বাক্ষর হবে। এটি চালু হলে ক্রুড ওয়েল শোধন করা যাবে।

৪৫ লাখ টন রিফাইন করতে পারব। জ্বালানি নিরাপত্তার জন্য সহায়ক হবে।’ 

তিনি বলেন, ‘পায়রা ও রামপাল বিদ্যুৎকেন্দ্র চালু হলে শিল্পপ্রতিষ্ঠান ও বাসাবাড়ির সমস্যা কমবে। রুফটপ সোলারকে উৎসাহিত করতে চাইছে সরকার।

প্রয়োজন মিটিয়ে গ্রিডে যুক্ত হলে সরকার ভালো দামে কিনে নেবে।’ 

দেশ অস্থিতিশীল করতে কেউ কেউ গুজব রটাচ্ছে : প্রধানমন্ত্রী

অনিন্দ্য ইসলাম অমিত জানান, কাতারের সঙ্গে চুক্তি আছে। যে মুহূর্ত থেকে এটি স্বাভাবিক হবে; সেদিন থেকে সরবরাহ স্বাভাবিক হবে।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

দুই সপ্তাহের মধ্যে বিদ্যুৎ-জ্বালানি পরিস্থিতির উন্নতি হবে : বিদ্যুৎ প্রতিমন্ত্রী

Update Time : 06:44:17 am, Thursday, 3 September 2026