Dhaka 10:15 pm, Thursday, 8 October 2026
সর্বশেষ
ভুয়া তথ্য দিয়ে জন্ম নিবন্ধনের চেষ্টা, ব্রাহ্মণবাড়িয়ায় একজনের কারাদণ্ড ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে প্রযুক্তির রপ্তানিকারক হতে হবে : জনপ্রশাসন উপদেষ্টা মা-ইলিশ সংরক্ষণ অভিযানে বাংলাদেশ নৌবাহিনী দুর্যোগ-সহনশীল আবাসনে ১০ কোটি ডলার ঋণ, উপকৃত হবে ৪০ হাজার পরিবার নবীনদের সততা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান আইজিপির বিআরটিসির নতুন চেয়ারম্যান তারিকুল ওমর প্রবাসীদের বিমানবন্দরে হয়রানি বন্ধে নজরদারির সুপারিশ বাংলাদেশ সফরে আসছেন নেদারল্যান্ডসের বাণিজ্য ও উন্নয়ন সহযোগিতামন্ত্রী বিমান-পর্যটন খাতকে আন্তর্জাতিক মানে উন্নীত করার পরামর্শ ঢাকা-জাকার্তা সরাসরি ফ্লাইট চালুর সম্ভাবনা খতিয়ে দেখতে চায় ইন্দোনেশিয়া

ঢাকা-জাকার্তা সরাসরি ফ্লাইট চালুর সম্ভাবনা খতিয়ে দেখতে চায় ইন্দোনেশিয়া

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : 02:31:30 pm, Thursday, 8 October 2026
  • / 6 Time View

বাংলাদেশের সঙ্গে যোগাযোগ বাড়াতে ঢাকা ও জাকার্তার মধ্যে সরাসরি ফ্লাইট চালুর সম্ভাবনা খতিয়ে দেখতে চায় ইন্দোনেশিয়া। একই সঙ্গে সৌদি আরবগামী ইন্দোনেশীয় যাত্রীদের জন্য ঢাকাকে সম্ভাব্য ট্রানজিট হাব হিসেবে ব্যবহারের বিষয়টিও বিবেচনা করতে আগ্রহী দেশটি।

আজ বৃহস্পতিবার পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে তার দপ্তরে সাক্ষাৎকালে এ আগ্রহের কথা জানান ইন্দোনেশিয়ার পররাষ্ট্রবিষয়ক উপমন্ত্রী আনিস মাত্তা। বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

বৈঠকে বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার বিদ্যমান চমৎকার সম্পর্কের কথা উল্লেখ করে দ্বিপক্ষীয় বাণিজ্য আরও বাড়ানোর ওপর গুরুত্ব দেন শামা ওবায়েদ। বাংলাদেশ থেকে আরো বেশি পণ্য আমদানির জন্য ইন্দোনেশিয়ার প্রতি আহ্বান জানান তিনি।

দুই দেশের নারী উদ্যোক্তাদের মধ্যে সহযোগিতা বাড়ানোর ওপরও গুরুত্ব দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। 

এসব প্রস্তাবকে স্বাগত জানিয়ে ইন্দোনেশিয়ার উপমন্ত্রী আনিস মাত্তা বলেন, প্রচলিত ব্যবসায়িক কর্মকাণ্ডের বাইরে বাংলাদেশ-ইন্দোনেশিয়ার মধ্যে বৃহত্তর অর্থনৈতিক সহযোগিতা গড়ে তুলতে তার দেশ ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী।

বৈঠকে পরিবেশ ও জলবায়ু পরিবর্তন, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং সাংস্কৃতিক বিনিময়ে সহযোগিতা বাড়ানোর আহ্বান জানান শামা ওবায়েদ। 

শিক্ষা ও প্রশিক্ষণ খাতেও সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দিয়ে বাংলাদেশে বিশেষ করে দেশের মেডিক্যাল বিশ্ববিদ্যালয়গুলোতে ইন্দোনেশীয় শিক্ষার্থীদের পড়াশোনার সুযোগ খতিয়ে দেখার আহ্বান জানান তিনি।

বাংলাদেশ সফররত ইন্দোনেশিয়ার উপমন্ত্রী আনিস মাত্তা বৃহস্পতিবারই ঢাকা ত্যাগ করার কথা রয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

ঢাকা-জাকার্তা সরাসরি ফ্লাইট চালুর সম্ভাবনা খতিয়ে দেখতে চায় ইন্দোনেশিয়া

Update Time : 02:31:30 pm, Thursday, 8 October 2026