Dhaka 11:47 pm, Wednesday, 7 October 2026
সর্বশেষ
বিশ্ব বসতি দিবসের বসতি মেলায় শরীফ মেটালের সেরা স্টল পুরস্কার অর্জন সৃজনশীল ডিজাইনের স্বীকৃতি রোহিঙ্গা প্রত্যাবাসনে রেডক্রসকে জোরালো ভূমিকা রাখার আহ্বান রোহিঙ্গারা অধিকার চায়, দান নয় : পররাষ্ট্র প্রতিমন্ত্রী পরকীয়া অভিযোগে ৫০ হাজার টাকায় করা হয়েছিল খুনের চুক্তি : পিবিআই ঢাবির বিজনেস স্টাডিজ অনুষদের সংস্কারকাজের উদ্বোধন করলেন উপাচার্য সব বিদ্যালয়ে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট সন্ত্রাসী-দুষ্কৃতকারীদের রাজনৈতিক আশ্রয় নয় : হুইপ বকুল বাংলাদেশ-জার্মানি সম্পর্ক আরো গভীর করতে প্রতিশ্রুতিবদ্ধ দুই দেশ জেট ফুয়েলের নতুন দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর তরুণদের মাদকবিরোধী সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির

আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলা : ২২ বছর পর কারামুক্ত নুরুল আমিন

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : 02:53:59 pm, Tuesday, 6 October 2026
  • / 12 Time View

আলোচিত আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলায় দীর্ঘ ২২ বছর কারাভোগের পর জামিনে মুক্ত হয়েছেন টঙ্গীর শ্রমিক নেতা নুরুল আমিন। টঙ্গী থানা যুবদলের সাবেক সিনিয়র সহসভাপতি এবং টঙ্গী ন্যাশনাল ফ্যান শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সাবেক সভাপতি ছিলেন।

মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন। এ সময় কারাগারের মূল ফটকে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান তার স্বজন ও সমর্থকরা।

কারামুক্তির পর প্রতিক্রিয়ায় নুরুল আমিন বলেন, আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলায় মিথ্যা ও ষড়যন্ত্রমূলকভাবে তাকে আসামি করে দীর্ঘ সময় ধরে নির্যাতন চালিয়েছে বিগত সরকার। ভবিষ্যতে যেন আর কোনো নিরপরাধ ব্যক্তির ক্ষেত্রে এমন ঘটনার পুনরাবৃত্তি না ঘটে, সে প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

পরিবারের স্বজনরা জানান, জেল কোডের ৫৬৯ ধারার বিধান অনুযায়ী ২২ বছর কারাভোগের পর তার মুক্তির আবেদন করা হয়। পরবর্তীতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও আইন মন্ত্রণালয় সার্বিক যাচাই-বাছাই শেষে তাকে মুক্তির বিষয়টি অনুমোদন করে।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলা : ২২ বছর পর কারামুক্ত নুরুল আমিন

Update Time : 02:53:59 pm, Tuesday, 6 October 2026