প্রধানমন্ত্রী স্বর্ণপদকের জন্য মনোনীত হলেন পাবিপ্রবির ১১ শিক্ষার্থী
- Update Time : 07:16:57 am, Wednesday, 7 October 2026
- / 5 Time View
‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’ ২০১৯, ২০২০ ও ২০২১-এর জন্য মনোনীত হয়েছেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) বিভিন্ন বিভাগের ১১ শিক্ষার্থী। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্যটি জানানো হয়।
এ বিজ্ঞপ্তিতে ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’ ২০১৯, ২০২০ ও ২০২১-এর জন্য দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মোট ৪৬৯ জন শিক্ষার্থীর চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়।
ইউজিসির তালিকা অনুযায়ী, ২০১৯ শিক্ষাবর্ষে পাবিপ্রবি থেকে মনোনীত শিক্ষার্থীরা হলেন—গণিত বিভাগের আফরীন আক্তার প্রিয়া, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের এস এম হাসনাত জামিল, অর্থনীতি বিভাগের মো. তাসিরুল ইসলাম এবং ব্যবসায় প্রশাসন বিভাগের মৌসুমী আক্তার।
২০২০ শিক্ষাবর্ষে মনোনীতরা হলেন—গণিত বিভাগের মোসা. উম্মে মাহমুদা মায়া, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের মো. মারুফ হোসাইন এবং অর্থনীতি বিভাগের জান্নাতুল মাওয়া।
এ ছাড়া ২০২১ শিক্ষাবর্ষে মনোনীত শিক্ষার্থীরা হলেন—ফার্মেসি বিভাগের মোসা. প্রিয়াংকা সুলতানা, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের ওয়াহিদা আহমেদ, বাংলা বিভাগের ডলি সুলতানা এবং ব্যবসায় প্রশাসন বিভাগের হাসিবুল ইসলাম।
বিশ্ববিদ্যালয় পর্যায়ে মেধাবী শিক্ষার্থীদের একাডেমিক সাফল্যের স্বীকৃতি দেওয়া এবং উচ্চশিক্ষা ও গবেষণায় উৎসাহিত করার লক্ষ্যে প্রধানমন্ত্রী স্বর্ণপদক প্রদান করা হয়। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) ২০০৫ সাল থেকে এ পদক প্রদান করে আসছে।










