Dhaka 9:36 pm, Monday, 5 October 2026
সর্বশেষ
হালদা নদীর পরিবেশ সুরক্ষায় অভিযান, এক প্রতিষ্ঠানকে জরিমানা ৬ দিন ১৯ ব্যাংকের কার্ড-এটিএম বন্ধ লাওসে বাংলাদেশি কর্মী নেয়া ও ওয়ার্ক পারমিট নিয়ে জরুরি বার্তা সহকর্মীদের বেতন জোগাতে নৌকা চালানো সেই প্রধান শিক্ষককে প্রধানমন্ত্রীর সম্মাননা কাজী জাফর উল্লাহ পরিবারের ১৫৫ কোটি টাকার ব্যাংক হিসাব অবরুদ্ধ জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়েই পররাষ্ট্রনীতি পরিচালনা করতে হবে : হুমায়ুন কবির সৌদিতে হুতি হামলায় বাংলাদেশি নিহতের ঘটনায় ঢাকার নিন্দা আওয়ামী লীগের সঙ্গে কোনো পুনর্মিলন নয়, বিচার নিশ্চিত করতে হবে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৬ ঢামেকের জরুরি বিভাগের পাশ থেকে অজ্ঞাতপরিচয় নারীর মরদেহ উদ্ধার

সরকারি কর্মচারীদের তদবির না করতে এনবিআরের নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : 11:52:17 am, Sunday, 4 October 2026
  • / 4 Time View

চাকরির নানা বিষয়ে বিভিন্ন পর্যায়ে তদবির বা সুপারিশের জন্য লোকজন পাঠানো কিংবা ফোন করার প্রবণতা বেড়ে যাওয়ায় কঠোর অবস্থান নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালা, ১৯৭৯ সঠিকভাবে প্রতিপালন এবং অসদাচরণ রোধে এই কড়াকড়ি আরোপ করা হয়েছে।

সম্প্রতি এনবিআর প্রশাসন-১ শাখা থেকে এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করা হয়। এর আগে গত ১৭ সেপ্টেম্বর মন্ত্রিপরিষদ বিভাগ থেকেও এ বিষয়ে একটি নির্দেশনা জারি করা হয়েছিল। মন্ত্রিপরিষদ বিভাগের সেই নির্দেশনার সূত্র ধরেই এনবিআর এই পদক্ষেপ গ্রহণ করেছে।

এনবিআরের নির্দেশনায় বলা হয়েছে, সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে, সরকারি কর্মচারীদের কেউ কেউ তাদের চাকরি সংক্রান্ত নানা বিষয়ে বিভিন্ন পর্যায়ের ব্যক্তি বা ব্যক্তিবর্গকে সংশ্লিষ্ট কর্মকর্তার দফতরে তদবিরের জন্য প্রেরণ করেন অথবা ফোন করেন।

এটি ‘সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালা, ১৯৭৯’-এর বিধি ২০-এর স্পষ্ট লঙ্ঘন এবং ‘সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮’-এর ২(ঘ) অনুযায়ী ‘অসদাচরণ’-এর শামিল।

এ অবস্থায় সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালা, ১৯৭৯-এর যথাযথ প্রতিপালন নিশ্চিত করতে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছে এনবিআর।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সরকারি কর্মচারীদের তদবির না করতে এনবিআরের নির্দেশনা

Update Time : 11:52:17 am, Sunday, 4 October 2026