Dhaka 6:25 pm, Sunday, 4 October 2026
সর্বশেষ
ভূমি মন্ত্রণালয়ে পরীক্ষা দিয়েছেন একজন, চাকরিতে যোগ দিতে এলেন আরেকজন বাংলাদেশ থেকে বিনামূল্যে কত হাজার শ্রমিক নেবে মালয়েশিয়া জানালেন শ্রমমন্ত্রী মেয়র নির্বাচন প্রসঙ্গে ইশরাক বললেন—‘আমি প্রস্তুত, তবে’ বসতভিটা না থাকা সেই মিশনের চাকরি চূড়ান্ত বর্তমানে রোহিঙ্গা পরিস্থিতি জটিল আকার ধারণ করেছে : স্বরাষ্ট্রমন্ত্রী সরকারি কর্মচারীদের তদবির না করতে এনবিআরের নির্দেশনা এলপিজির দাম বাড়ল, আজ থেকেই কার্যকর পুলিশের ঊর্ধ্বতন ২৪ কর্মকর্তার রদবদল সাংবাদিকদের ওয়েজবোর্ড বাস্তবায়নে সরকার প্রয়োজনীয় উদ্যোগ নেবে : প্রতিমন্ত্রী রাজধানীর বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

নারায়ণগঞ্জে পরিত্যক্ত জমিদার বাড়ি থেকে বিদেশি পিস্তল উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : 10:10:32 am, Sunday, 4 October 2026
  • / 3 Time View

নারায়ণগঞ্জের আড়াইহাজারে পরিত্যক্ত একটি জমিদার বাড়ি থেকে একটি বিদেশি পিস্তল ও একটি ম্যাগাজিন উদ্ধার করেছে এসআরবি-১১। এসময় এসআরবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে কয়েক জন ব্যক্তি পালিয়ে যায়।

রবিবার (৪ অক্টোবর) রাত আড়াইটার দিকে উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়ন ভূমি অফিসসংলগ্ন পরিত্যক্ত জমিদার বাড়িতে অভিযান চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করা হয়।

এসআরবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-১১, সিপিএসসি-এর একটি বিশেষ আভিযানিক দল ওই পরিত্যক্ত জমিদার বাড়িতে অভিযান চালায়। অভিযানকালে কয়েক জন ব্যক্তি এসআরবির উপস্থিতি টের পেয়ে দ্রুত পালিয়ে যায়। পরে বাড়িটির আশপাশে তল্লাশি চালিয়ে দ্বিতীয় তলার একটি কক্ষ থেকে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।

এসআরবি-১১-এর কম্পানি কমান্ডার লেফটেন্যান্ট মো. হানিন আল তুরাবী জানান, উদ্ধার করা অস্ত্র ও ম্যাগাজিন পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য আড়াইহাজার থানায় হস্তান্তর করা হয়েছে। অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারে এসআরবি-১১-এর ধারাবাহিক অভিযান অব্যাহত থাকবে।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

নারায়ণগঞ্জে পরিত্যক্ত জমিদার বাড়ি থেকে বিদেশি পিস্তল উদ্ধার

Update Time : 10:10:32 am, Sunday, 4 October 2026