Dhaka 4:26 am, Sunday, 4 October 2026
সর্বশেষ
আন্তর্জাতিক প্রবীণ দিবসে ‘প্রবীণ কণ্ঠ’ বইয়ের মোড়ক উন্মোচন উপজেলা প্রশাসনকে স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর বিশেষ নির্দেশনা যুক্তরাষ্ট্র সফরে মেলানিয়া ট্রাম্পের সঙ্গে বৈঠক করেন জুবাইদা রহমান সালমান মুক্তাদিরের শ্বশুরের ফু-ওয়াংসহ ৪ বারে অভিযান যুবদলকর্মীকে অচেতন করে ব্লেড দিয়ে শরীরের বিভিন্ন স্থানে জখম গাজীপুরে চকোলেটের প্রলোভনে শিশুকে অপহরণচেষ্টা, আনসার সদস্যদের তৎপরতায় উদ্ধার এশিয়ার অর্থনৈতিক পরিবর্তনে বাংলাদেশের জন্য নতুন সুযোগ : রেহমান সোবহান দেশের অর্থনীতি একাধিক চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে : অর্থমন্ত্রী স্পেনের রাজপথে হাজার হাজার মানুষ সাবেক এমপি কায়সারের ছোট ভাই সানজিদ গ্রেপ্তার

আন্তর্জাতিক প্রবীণ দিবসে ‘প্রবীণ কণ্ঠ’ বইয়ের মোড়ক উন্মোচন

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : 03:15:29 pm, Saturday, 3 October 2026
  • / 6 Time View

আন্তর্জাতিক প্রবীণ দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রবীণ বিষয়ক লেখক, গবেষক ও সংগঠক হাসান আলীর নতুন বই ‘প্রবীণ কণ্ঠ’-এর মোড়ক উন্মোচন করা হয়েছে।

শনিবার (৩ অক্টোবর) রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অনুষ্ঠিত আয়োজনে প্রবীণ জনগোষ্ঠীর অধিকার, মর্যাদা, নিরাপত্তা, স্বাস্থ্যসেবা ও সামাজিক অবস্থানসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন— কালের কণ্ঠের ব্যবস্থাপনা সম্পাদক ফারুক মেহেদী। ফোরাম ফর দ্য রাইটস অব দ্য এল্ডারলির সভাপতি মেজর জেনারেল জীবন কানাই দাস (অব.) এতে সভাপতিত্ব করেন।

অনুষ্ঠানে ডা. হালিদা হানুম, বীর মুক্তিযোদ্ধা ফরিদা আকতার, মাহমুদ হোসেন, অধ্যক্ষ মজিবুর রহমান মজনু এবং লেখক হাসান আলীসহ প্রবীণ অধিকার, সাহিত্য, শিক্ষা, সমাজসেবা ও বিভিন্ন পেশার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

‘প্রবীণ কণ্ঠ’ বইটিতে প্রবীণদের জীবন ও সমাজের নানা বাস্তবতা তুলে ধরা হয়েছে। এতে পারিবারিক সম্পর্ক, সামাজিক মর্যাদা, স্বাস্থ্য ও নিরাপত্তা, একাকিত্ব, অধিকার, সরকারি ও বেসরকারি উদ্যোগ এবং প্রবীণবান্ধব সমাজ গঠনের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করা হয়েছে।

আলোচনায় বক্তারা বলেন, মানুষের গড় আয়ু বাড়ার সঙ্গে দেশে প্রবীণ মানুষের সংখ্যাও দ্রুত বাড়ছে। তাই প্রবীণদের শুধু ভাতা বা আর্থিক সহায়তার বিষয় হিসেবে দেখলে হবে না।

তাদের অভিজ্ঞতা, জ্ঞান ও দক্ষতাকে কাজে লাগিয়ে সমাজে তাদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। 

বক্তারা আরো বলেন, প্রবীণদের জীবনের শেষ অধ্যায় যেন নিরাপদ, সম্মানজনক ও মর্যাদাপূর্ণ হয়, সে জন্য পরিবার, সমাজ ও রাষ্ট্র—সব পর্যায় থেকে সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আন্তর্জাতিক প্রবীণ দিবসে ‘প্রবীণ কণ্ঠ’ বইয়ের মোড়ক উন্মোচন

Update Time : 03:15:29 pm, Saturday, 3 October 2026