Dhaka 6:53 am, Tuesday, 17 November 2026
সর্বশেষ
জামিন স্থগিত চেয়ে সাবেক সিইসি হাবিবুলের আবেদনের শুনানি ৩ মাস মুলতবি জলাবদ্ধতা নিরসনে নিজস্ব অর্থায়নে ২২ খাল খনন করবে ডিএসসিসি বেইজিংয়ে বাংলাদেশ দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি হিসেবে জাহাঙ্গীরের যোগদান আগামীতে পার্বত্য অঞ্চল থেকে উঠে আসবে প্রতিভাবান সাঁতারু : নৌবাহিনী প্রধান খেলাপি ঋণ বেড়ে ৫ লাখ ৯৭ হাজার কোটি টাকা দক্ষিণ বাংলার উন্নয়নে সুনির্দিষ্ট পরিকল্পনা প্রণয়ন করছে সরকার : জহির উদ্দিন স্বপন আন্তর্জাতিক পুরস্কার পেল এনএসইউ’র কনফুসিয়াস ইনস্টিটিউট বিদেশফেরতদের পুনর্বাসনে ৩০০০ কোটি টাকা দেওয়া হয়েছে দেশের বৃহত্তম সৌরবিদ্যুৎকেন্দ্র হচ্ছে সোনাগাজীতে সেভেন-আপের নমুনায় রাসায়নিক অসংগতি, বাজারে বিক্রি অব্যাহত

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে পবিপ্রবি শিক্ষার্থীর মৃত্যু, উপাচার্যের শোক

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : 08:01:39 am, Thursday, 1 October 2026
  • / 36 Time View

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) শিক্ষার্থী ফজলে রাব্বির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল ৭টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

রাব্বি বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। পরে ফজলে রাব্বির মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে বিশ্ববিদ্যালয়ের সহপাঠী, বন্ধু ও শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।

ফজলে রাব্বির বন্ধু মো. তামিম বলেন, ‘গতকালও রাব্বি বিশ্ববিদ্যালয়ে এসেছিল। এভাবে হঠাৎ করে আজ তাকে হারাতে হবে, আমরা কেউই ভাবতে পারিনি।

তার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। একজন প্রাণবন্ত সহপাঠীকে এভাবে হারানো আমাদের জন্য অত্যন্ত কষ্টের।’ 

এদিকে ফজলে রাব্বির মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান।

এক শোকবার্তায় উপাচার্য বলেন, ‘ফজলে রাব্বির অকাল মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত ও মর্মাহত।

একজন তরুণ শিক্ষার্থীর এভাবে অকালে চলে যাওয়া অত্যন্ত বেদনাদায়ক। আমি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবার, সহপাঠী ও স্বজনদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। মহান আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং তার পরিবারকে এই শোক সইবার শক্তি দান করুন।’ 

ফজলে রাব্বির মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদসহ পুরো ক্যাম্পাসে শোকের আবহ বিরাজ করছে। সহপাঠী ও বন্ধুদের অনেকেই তার স্মৃতিচারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করছেন।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে পবিপ্রবি শিক্ষার্থীর মৃত্যু, উপাচার্যের শোক

Update Time : 08:01:39 am, Thursday, 1 October 2026