সর্বশেষ
জামালপুরে বিস্ফোরক মামলায় কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ নেতা গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক
- Update Time : 01:46:27 pm, Sunday, 27 September 2026
- / 3 Time View
জামালপুরের দেওয়ানগঞ্জে রেজাউল করিম (৫০) নামের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে দেওয়ানগঞ্জ পৌর বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার রেজাউল করিম দেওয়ানগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক।
পুলিশ জানায়, দেওয়ানগঞ্জ থানায় বিস্ফোরক আইনে দায়ের করা মামলার আসামি রেজাউল করিমকে গ্রেপ্তার করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, ‘গ্রেপ্তার রেজাউল করিমকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’
Tag :









