দরজা ভেঙে এনসিপি নেতার ঝুলন্ত লাশ উদ্ধার
- Update Time : 05:22:48 am, Friday, 25 September 2026
- / 5 Time View
সুনামগঞ্জের ধর্মপাশায় শাহীন কাদির নামের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
গতকাল বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার সদর ইউনিয়নের ধর্মপাশা গ্রামের নিজ বসতঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
শাহীন কাদির (৪৮) ওই গ্রামের মৃত সুনু মিয়ার ছেলে। তিনি এনসিপির ধর্মপাশা উপজেলা কমিটির যুগ্ম আহ্বায়ক ছিলেন।
পুলিশ ও পরিবারের লোকজন জানান, শাহীন কাদির বৃহস্পতিবার রাত ৮টার দিকে নিজেদের বসতঘরের শয়ন কক্ষে ঢুকে ভেতর থেকে দরজা আটকে দেন। পরে রাত সাড়ে ৮টার দিকে খাবারের জন্য পরিবারের সদস্যরা ডাকাডাকি শুরু করে সাড়া না পেয়ে দরজা ভেঙে ভেতরে ঢুকলে গলায় গামছা প্যাঁছানো অবস্থায় তার ঝুলন্ত লাশ দেখতে পান।
পরে পুলিশ এসে ঝুলন্ত লাশটি উদ্ধার করে।
জানা গেছে, শাহিন কাদিরের দুই স্ত্রী আছেন। শারীরিকভাবে তিনি অসুস্থ ছিলেন।
ধর্মপাশা থানার উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম বলেন, এনসিপি নেতার লাশটি উদ্ধার করা হয়েছে।
প্রাথমিকভাবে মনে হচ্ছে এটি আত্মহত্যা। তিনি দীর্ঘদিন ধরে মেরুদণ্ডের সমস্যায় ভুগছিলেন বলে পরিবারের লোকজন জানিয়েছেন। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।







