Dhaka 4:04 am, Friday, 25 September 2026
সর্বশেষ
বাঁশ দিয়ে সেতুর ফুটপাতের স্ল্যাব, এলজিইডির দুই কর্মকর্তা শাস্তির মুখে গণমাধ্যম কখনো সরকারের শত্রু বা প্রতিপক্ষ নয় : কাদের গনি চৌধুরী আন্দোলনের মধ্যেই যোগদান করলেন চুয়েটের নতুন উপাচার্য ফ্যাসিবাদীরা এমন জায়গা থেকে মদদ পাচ্ছে, যা ভয়াবহ : রিজভী ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল হাসান গ্রেপ্তার প্রধানমন্ত্রীর পাঁচ প্রস্তাবকে স্বাগত জানিয়ে রোহিঙ্গাদের কর্মসূচি জাতিসংঘে খলিলুর রহমানের কার্যালয়ের ‘লিগ্যাল অফিসার’ হলেন জাইমা ৫ বছরের মধ্যে জলবায়ু সহনশীলতা জোরদারে নানা পদক্ষেপ নেয়া হয়েছে কুবির ভর্তি পরীক্ষা শুরু ৫ ফেব্রুয়ারি, কেন্দ্র চবি ও রাবিতেও দেশে প্রাথমিকভাবে ৪ ডিজিটাল ব্যাংকের অনুমোদন

কমিটি ঘোষণার এক ঘণ্টার মধ্যেই এনসিপি নেতার পদত্যাগ

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : 12:35:00 pm, Thursday, 24 September 2026
  • / 7 Time View

ভোলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা কমিটি ঘোষণার এক ঘণ্টার মধ্যেই পদত্যাগ করছেন সাংগঠনিক সম্পাদক রশিদ আহমেদ।

আজ বুধবার (২৩ সেপ্টেম্বর) দিবাগত রাতে এনসিপির সদস্যসচিব আখতার হোসেন ও দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর যৌথ স্বাক্ষরিত দলীয় প্যাডে ১০ সদস্যের আংশিক কমিটি অনুমোদন করেন।

পরে সেটি এনসিপির ভেরিফায়েড ফেসবুক পেজে আপলোড করা হয়। এর এক ঘণ্টার মধ্যেই ব্যক্তিগত কারণ দেখিয়ে নবগঠিত কমিটির সাংগঠনিক সম্পাদক পদ থেকে পদত্যাগের ঘোষণা দেন রশিদ আহমেদ। 

নবগঠিত ১০ সদস্যবিশিষ্ট আংশিক কমিটিতে অ্যাডভোকেট জিয়াউর রহমানকে আহ্বায়ক, মো. মাকসুদুর রহমানকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক, শরীফ হাওলাদার সাগরকে সদস্যসচিব ও রশিদ আহমেদকে ২ নম্বর সাংগঠনিক সম্পাদক করা হয়। এ ছাড়া আগামী ৩ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করে দপ্তরে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়।

এ বিষয়ে কমিটি থেকে পদত্যাগ করা রশিদ আহমেদ বলেন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ভোলা জেলা আহ্বায়ক কমিটিতে সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালনের সুযোগ দেওয়ার জন্য আমি কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। বিগত দিনে দলের প্রতি ভালোবাসা ও আস্থা থেকেই অর্পিত দায়িত্ব সর্বদা সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করার চেষ্টা করেছি। তবে সদ্যঘোষিত কমিটিতে থেকে ব্যক্তিগত ও সাংগঠনিক কারণে বর্তমানে এই পদটির দায়িত্ব পালন করা আমার পক্ষে সম্ভব হবে না। তাই আমি স্বেচ্ছায় ও সজ্ঞানে এনসিপির ভোলা জেলার আহ্বায়ক কমিটির সাংগঠনিক সম্পাদক পদ থেকে পদত্যাগ করেছি।

তিনি বলেন, ইতিমধ্যে সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্তদের নিকট আমার পদত্যাগপত্র জমা দিয়েছি। আমি কেবল জেলা কমিটির পদ থেকে সরে দাঁড়িয়েছি, দল থেকে নয়।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

কমিটি ঘোষণার এক ঘণ্টার মধ্যেই এনসিপি নেতার পদত্যাগ

Update Time : 12:35:00 pm, Thursday, 24 September 2026