Dhaka 10:31 pm, Monday, 21 September 2026
সর্বশেষ
ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৬ শহীদ মিনারে গিয়ে দেখি শামীম ওসমান বলছে, ‘মার মার’ বাস ভাড়া বৃদ্ধির প্রস্তাব, দুই-এক দিনে প্রজ্ঞাপন রেকর্ড আসন জয় পুতিনের দলের, কোনোমতে টিকে রইল বিরোধীরা রাজউকের নকশা অনুমোদনে আসছে ওয়ান-স্টপ সার্ভিস : শেখ মজিবুর রহমান ইকবাল বস্ত্র খাতের সমস্যা সমাধানে বাস্তবভিত্তিক সমন্বিত নীতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির বর্জ্য থেকে ৪৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে চীনা প্রতিষ্ঠানের সঙ্গে বৈঠক শিশুদের ক্যান্সার হাসপাতাল নির্মাণে ৩৬ কোটি টাকা অনুদান মেসির সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকসহ ১৩ জনের বিরুদ্ধে দুদকে মামলা মিয়ানমার সীমান্তে চোরাচালান থামছেই না

শিশুদের ক্যান্সার হাসপাতাল নির্মাণে ৩৬ কোটি টাকা অনুদান মেসির

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : 03:03:26 pm, Monday, 21 September 2026
  • / 3 Time View

শিশুদের চিকিৎসায় অনুদান দিলেন মেসি। ছবি : এক্স থেকে
মাঠে অনেকবারই অ্যাসিস্ট করেছেন লিওনেল মেসি। তবে এবার সবুজ গালিচার বাইরে জীবন বাঁচাতে মানুষের পাশে দাঁড়িয়েছেন আর্জেন্টিনার সাবেক অধিনায়ক।

শিশুদের জন্য ক্যান্সার হাসপাতাল নির্মাণের জন্য বাংলাদেশি মুদ্রায় ৩৬ কোটি ৬৩ লাখ টাকা অনুদান দিয়েছে তার ‘মেসি ফাউন্ডেশন’। 

হাসপাতালটি হবে মেসির ‘দ্বিতীয় ঘর’ হিসেবে পরিচিত বার্সেলোনা শহরে। ২০২১ সালে বার্সেলোনা ছাড়লেও তাই স্পেনের শহরটির সঙ্গে তার আত্মিক টান স্পষ্ট। ক্যান্সারে আক্রান্ত শিশুদের চিকিৎসার জন্য বার্সেলোনায় একটি হাসপাতাল নির্মাণের অনুদান দেওয়া আবারও আর্জেন্টাইন সুপারস্টারের মানবিকতার এক অনন্য দৃষ্টান্তই প্রমাণ করে।

ফরাসি ওয়েবসাইট ‘ফুট মার্কাতোর’ প্রতিবেদন অনুযায়ী, ক্যান্সার হাসপাতালটি নির্মাণের জন্য মেসি বাংলাদেশি মুদ্রায় ৩৬ কোটি ৬৩ লাখ টাকারও (২.৬ মিলিয়ন ইউরো) বেশি অনুদান দিয়েছেন মেসি।

ফুটবলবিষয়ক সংবাদমাধ্যম ‘গোল’ তাদের প্রতিবেদনে জানিয়েছে, এই হাসপাতালে প্রতিবছর প্রায় ৪০০ জন শিশু ক্যান্সার রোগীর চিকিৎসা করা সম্ভব হবে। ক্যান্সার আক্রান্ত শিশুরা যাতে এক ছাদের নিচেই প্রয়োজনীয় সব চিকিৎসা ও সুযোগ-সুবিধা পেতে পারে, সে লক্ষ্যেই এই প্রকল্প হাতে নেওয়া হয়েছে।

দীর্ঘদিন ধরেই অনুদান ও অন্যান্য সহায়তার মাধ্যমে শিশুদের স্বাস্থ্য, শিক্ষা ও খেলাধুলার বিভিন্ন উদ্যোগে পাশে দাঁড়াচ্ছেন মেসি।

এই সহায়তা তিনি ‘মেসি ফাউন্ডেশনের’ মাধ্যমে করে আসছেন। ফাউন্ডেশনটি এর আগে শিশুদের লিউকেমিয়া গবেষণায় সহায়তা, মেসির জন্মস্থান আর্জেন্টিনার রোজারিওর একটি হাসপাতালে চিকিৎসা সরঞ্জাম দান এবং মোজাম্বিকে শিশুদের অপুষ্টি দূরীকরণ কর্মসূচিতে সাহায্য করেছে।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

শিশুদের ক্যান্সার হাসপাতাল নির্মাণে ৩৬ কোটি টাকা অনুদান মেসির

Update Time : 03:03:26 pm, Monday, 21 September 2026