Dhaka 4:00 pm, Sunday, 11 October 2026
সর্বশেষ
নিউমুরিং টার্মিনালের চুক্তি বাতিল চায় রাষ্ট্র সংস্কার আন্দোলন মুক্তির পর যে বার্তা দিলেন ধ্রুব রাঠি টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক গ্রেপ্তার আবাসনকে শুধু ব্যবসা নয়, মৌলিক চাহিদা হিসেবে দেখতে হবে ৯ মাসে সুপ্রিম কোর্ট হেল্পলাইনে ৭ হাজার কল সোবহানার সেঞ্চুরি, অস্ট্রেলিয়ার বিপক্ষে একের পর এক রেকর্ড বাংলাদেশের সমন্বিত বন্দর ব্যবস্থাপনা কৌশল তৈরি করছে সরকার : নৌপরিবহনমন্ত্রী দিবস পালনে নতুন পরিপত্র, সরকারি সব অফিসের জন্য একগুচ্ছ নির্দেশনা দেশে ফিরল সাবেক ছাত্রলীগ নেতা রোটনের মরদেহ মারুবেনি কর্পোরেশনকে নতুন বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

সোনারগাঁয়ে জমি নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, নারীসহ আহত ১০

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : 12:40:08 pm, Saturday, 12 September 2026
  • / 22 Time View

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।

শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার পিরোজপুর ইউনিয়নের চর ভবনাথপুর এলাকায় এ ঘটনা ঘটে। 

স্থানীয়রা জানায়, চর ভবনাথপুর এলাকার ২০ শতাংশ জমি নিয়ে স্থানীয় মোস্তাক আহম্মেদ ও বকুল মিয়ার লোকজনের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। জমিটি নিয়ে আদালতে দেওয়ানি মামলা ও অস্থায়ী নিষেধাজ্ঞা রয়েছে। এরই মাঝে আজ এ সংঘর্ষের ঘটনা ঘটেছে।

মোস্তাক আহম্মেদের দাবি, শনিবার দুপুরে তিনি ও তাঁর পরিবারের সদস্যরা জমির পাশে কাজ করতে গেলে প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে তাঁদের ওপর হামলা চালায়। এতে মোস্তাক আহম্মেদ, তাঁর ভাই গোফরান উদ্দিন, ভাবী পারভীন ও লাইলী এবং ভাতিজা ইমন ও ইমরুলসহ কয়েকজন আহত হন। আহতদের সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

তিনি অভিযোগ করেন, হামলার সময় তাঁর গলা থেকে স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়া হয়।

পরে তাঁদের পরিবারকে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়। এ ঘটনায় তিনি বাদী হয়ে ১০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় আরো চার থেকে পাঁচজনকে আসামি করে সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। 

অন্যদিকে, হামলার অভিযোগ অস্বীকার করে বকুল মিয়া জানান, সংঘর্ষে তাঁদের পক্ষেরও চারজন আহত হয়েছেন। তাঁর ছোট ভাই রাসেল গুরুতর আহত হয়ে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। রাসেলের চোয়ালের হাড় ভেঙে যাওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাঁকে ডেন্টাল ক্লিনিকে স্থানান্তর করা হচ্ছে।

এ ঘটনায় তাঁরাও থানায় লিখিত অভিযোগ দিয়েছেন বলে দাবি করেন বকুল। 

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক জানান, জমিটি নিয়ে দুই পক্ষের দীর্ঘদিনের বিরোধের বিষয়টি পুলিশের জানা ছিল। বিরোধ নিষ্পত্তির জন্য তাঁদের সময় দেওয়া হলেও তা না মেনে তাঁরা সংঘর্ষে জড়ান। উভয় পক্ষের লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সোনারগাঁয়ে জমি নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, নারীসহ আহত ১০

Update Time : 12:40:08 pm, Saturday, 12 September 2026