Dhaka 3:50 pm, Sunday, 11 October 2026
সর্বশেষ
নিউমুরিং টার্মিনালের চুক্তি বাতিল চায় রাষ্ট্র সংস্কার আন্দোলন মুক্তির পর যে বার্তা দিলেন ধ্রুব রাঠি টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক গ্রেপ্তার আবাসনকে শুধু ব্যবসা নয়, মৌলিক চাহিদা হিসেবে দেখতে হবে ৯ মাসে সুপ্রিম কোর্ট হেল্পলাইনে ৭ হাজার কল সোবহানার সেঞ্চুরি, অস্ট্রেলিয়ার বিপক্ষে একের পর এক রেকর্ড বাংলাদেশের সমন্বিত বন্দর ব্যবস্থাপনা কৌশল তৈরি করছে সরকার : নৌপরিবহনমন্ত্রী দিবস পালনে নতুন পরিপত্র, সরকারি সব অফিসের জন্য একগুচ্ছ নির্দেশনা দেশে ফিরল সাবেক ছাত্রলীগ নেতা রোটনের মরদেহ মারুবেনি কর্পোরেশনকে নতুন বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

মুক্তির পর যে বার্তা দিলেন ধ্রুব রাঠি

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : 09:10:37 am, Sunday, 11 October 2026
  • / 1 Time View

ভারতের জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠিকে আটকের পর শনিবার দিনগত গভীর রাতে মুক্তি দিয়েছে দিল্লি পুলিশ। তবে মুক্তির পর ঘটনাটিকে আটকের বদলে ‘অপহরণ’ বলে দাবি করেছেন তিনি।

দেশটির সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, শনিবার গুরুগ্রামের সেক্টর ৫৬-এ নিজের বাড়ি থেকে তাকে আটক করা হয়। মুক্তির পর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ধ্রুব রাঠি লেখেন, ‘আমাকে গ্রেপ্তার বা আটক করা হয়নি, আমাকে অপহরণ করা হয়েছিল। আপনাদের সমর্থনের জন্য ধন্যবাদ। পুরো ঘটনা এখানে তুলে ধরলাম।

এদিকে ভোটার তালিকা সংশোধন কার্যক্রমের অনিয়মের প্রতিবাদে দিল্লির জন্তর মন্তরে বিক্ষোভের আয়োজন করেছিল রাজনৈতিক ব্যঙ্গাত্মক সংগঠন ককরোচ জনতা পার্টি (সিজেপি)। প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আয়োজিত ওই বিক্ষোভে অংশ নিতে বিক্ষোভকারীদের জন্তর মন্তরে যাওয়া ঠেকাতে রাজধানীজুড়ে নিরাপত্তা জোরদার করে পুলিশ।

এরই মধ্যে ধ্রুব রাঠিকে তার গুরুগ্রামের বাড়ি থেকে আটক করা হয়। পরে রাতেই তাকে ছেড়ে দেয়া হয় বলে জানিয়েছেন পুলিশের এক কর্মকর্তা।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

মুক্তির পর যে বার্তা দিলেন ধ্রুব রাঠি

Update Time : 09:10:37 am, Sunday, 11 October 2026