Dhaka 4:57 am, Friday, 4 September 2026
সর্বশেষ
তিন বছরে ৪ শতাধিক গার্মেন্টস কারখানা বন্ধ : বাণিজ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎপ্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ দেশের উন্নয়নে প্রবাসীদের আরো সক্রিয় ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির পুলিশ সদস্যকে ধাক্কা দিয়ে হাজতখানা থেকে পালাল আসামি ট্রাইব্যুনাল ঘিরে নাশকতার আশঙ্কা, বাড়ানো হয়েছে সার্বিক নিরাপত্তা : চিফ প্রসিকিউটর দুই হত্যা মামলায় আগাম জামিন মেলেনি নায়ক রিয়াজের সিরাজগঞ্জে বাস-সিএনজি সংঘর্ষে কলেজছাত্রী নিহত, আহত ৩ গাইবান্ধায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ১০ কুয়েত ও আমিরাতে মার্কিন যোগাযোগ ব্যবস্থায় ইরানের পাল্টা হামলা ইরানে বিয়ের অনুষ্ঠানে ‘গ্লাইড বোমা’ ব্যবহার করেছে যুক্তরাষ্ট্র?

হাতিরঝিল থেকে পিস্তলের ৪৮ রাউন্ড গুলি উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : 02:03:59 pm, Tuesday, 1 September 2026
  • / 11 Time View

রাজধানীর হাতিরঝিল লেক থেকে পিস্তলের একটি চার্জারসহ ৪৮ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। পরে উদ্ধার করা এসব গুলি ও চার্জার হাতিরঝিল থানায় হস্তান্তর করা হয়।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে হাতিরঝিল প্রকল্পের মহানগর পূর্ব ব্রিজের নিচে লেকের পানি থেকে এগুলো উদ্ধার করা হয়।

ঘটনার বিবরণ অনুযায়ী, মো. সেলিম নামে একজন অপেশাদার ডুবুরি প্রতিদিনের মতো পানিতে পড়ে যাওয়া মোবাইলফোন, ভাঙা লোহা, অলংকার, কয়েনসহ বিভিন্ন সামগ্রী সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে লেকে নামেন। এ সময় রিপন নামের এক আনসার সদস্য ডুবুরির গতিবিধি লক্ষ্য করেন। ডুবুরি পানির নিচ থেকে কী উদ্ধার করছেন, তা দেখতে তিনি ব্রিজের ওপর অবস্থান নেন।

এক পর্যায়ে ডুবুরি পানির নিচ থেকে পিস্তলের একটি চার্জারসহ গুলির মতো কিছু বস্তু উদ্ধার করে ওপরে তোলেন। বিষয়টি জানতে চাইলে তিনি জানান, পানির নিচে গুলির মতো কিছু পেয়েছেন। পরে আনসার সদস্যের অনুরোধে উদ্ধার করা সামগ্রীগুলো ওপরে আনা হয়। পরে পরীক্ষা করে দেখা যায়, এগুলো পিস্তলের গুলি।

বিষয়টি তাৎক্ষণিকভাবে হাতিরঝিল আনসার ক্যাম্পের ইনচার্জ পিসি মো. মাহামুদ আলীকে জানানো হয়। পরে সেগুলো থানায় হস্তান্তর করা হয়।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

হাতিরঝিল থেকে পিস্তলের ৪৮ রাউন্ড গুলি উদ্ধার

Update Time : 02:03:59 pm, Tuesday, 1 September 2026