Dhaka 4:02 am, Sunday, 12 July 2026
সর্বশেষ
বাবার রক্তের বদলা নেওয়ার হুঁশিয়ারি মোজতবা খামেনির টানা ১২ দিন বিচ্ছিন্ন সেন্টমার্টিন, খাদ্য-ওষুধ সংকট ও বিদ্যুৎহীনতায় চরম দুর্ভোগ শিল্প খাত ভালো থাকলে রাজস্ব ও কর্মসংস্থানও বাড়বে: অর্থমন্ত্রী আবাসন খাতে বিনিয়োগ বাড়াতে নীতিমালা সংশোধনের আহ্বান ঢাকাকে বাসযোগ্য করতে সিরিয়াসলি চিন্তা করুন: প্রধানমন্ত্রী বিষ্ণুদিয়া টেকনিক্যাল স্কুলে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ উদযাপন এবার তদন্তের মুখে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন অনার্স পর্যন্ত মেয়েদের শিক্ষা ব্যবস্থা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী মাঠের বাইরে সবচেয়ে বড় ম্যাচ: ক্ষমতা বনাম ফুটবল বিশ্বে বসবাসের অযোগ্য শহরের তালিকায় তৃতীয় ঢাকা

ছোট পর্দায় ফিরছেন অপরাজিতা

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : 01:54:05 pm, Sunday, 26 October 2025
  • / 176 Time View

দীর্ঘ বিরতির পর আবারও ছোট পর্দায় ফিরতে চলেছেন ওপার বাংলার অভিনেত্রী অপরাজিতা। বড় পর্দা, ওয়েব সিরিজ সবখানেই দাপটের সঙ্গে কাজ করেছেন তিনি। তবে ছোট পর্দার নিয়মিত দর্শকেরা বেশ কিছুদিন ধরে মিস করছিলেন ‘জল নুপুর’ খ্যাত এই অভিনেত্রীকে। অবশেষে তাদের সেই অপেক্ষার পালা শেষ হচ্ছে। তবে কোনো নতুন ধারাবাহিক নয়, একটি বিশেষ রিয়্যালিটি শোয়ের মঞ্চে দেখা যাবে তাকে।

ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, অপরাজিতা এইবার জনপ্রিয় অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তীর সঙ্গে জুটি বাঁধতে চলেছেন। তবে এটি কোনো ধারাবাহিক নয়, বরং সান বাংলায় সম্প্রচারিত ‘লাখ টাকার লক্ষ্মীলাভ’ নামক একটি রিয়্যালিটি অনুষ্ঠানের মঞ্চ। বর্তমানে এই অনুষ্ঠানের দ্বিতীয় সিজন চলছে।

সিজনের অন্যতম বিশেষ অতিথি হয়ে আসছেন অপরাজিতা। মেয়েদের স্বনির্ভর করে তোলার লক্ষ্য নিয়ে তৈরি এই অনুষ্ঠানটির সঞ্চালনার দায়িত্বে রয়েছেন সুদীপ্তা চক্রবর্তী। এদিকে ‘লাখ টাকার লক্ষ্মীলাভ’ অনুষ্ঠানের সিজন টু অক্টোবর মাসের মাসিক ফিনালের দোরগোড়ায়।

এই চূড়ান্ত পর্বেই বিশেষ অতিথি হিসেবে সকলকে তাক লাগাবেন অপরাজিতা। এই অনুষ্ঠানে এসে তিনি যে শুধু অতিথি হয়েই থাকছেন তা নয়, অপরাজিতা নিজেও একাধিকবার বিভিন্ন অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্ব সামলেছেন। বর্তমানে জি বাংলার জনপ্রিয় রান্নার অনুষ্ঠান ‘রান্নাঘর’-এর সঞ্চালনার দায়িত্বে রয়েছেন তিনি। ফলে অন্য একটি অনুষ্ঠানে অতিথি হয়ে আসা তার কাছেও বেশ স্পেশাল বলেই মনে করা হচ্ছে।

প্রসঙ্গত, ‘লাখ টাকার লক্ষ্মীলাভ’ অনুষ্ঠানের অন্যতম উদ্দেশ্য হলো মহিলাদের স্বনির্ভর করে তোলা। এই অনুষ্ঠানে অংশ নেওয়া সেলিব্রিটিরা জিতে নেওয়া সমস্ত অর্থ অনুষ্ঠানেই ফিরিয়ে দেন। পরে সেই অর্থ আর্থিকভাবে পিছিয়ে থাকা মহিলাদের স্বনির্ভরতার জন্য তুলে দেওয়া হয়।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

ছোট পর্দায় ফিরছেন অপরাজিতা

Update Time : 01:54:05 pm, Sunday, 26 October 2025