Dhaka 8:06 pm, Thursday, 12 November 2026
সর্বশেষ
শাস্তির বিধান থাকলেও কুবিতে বাড়ছে পরীক্ষায় অসদুপায় অবলম্বনের প্রবণতা চীনের নির্ভরতা কমাতে ভারতেই তৈরি হচ্ছে দানবীয় বোরিং মেশিন ভূমিহীন কৃষক-শিক্ষার্থী-প্রবাসীদের জন্য বড় সুখবর, পাবেন জামানত ছাড়াই ঋণ বিমানবাহিনীর ৫ কর্মকর্তা অবসরে সহকর্মীকে ধর্ষণচেষ্টা মামলায় এনসিপি নেতা গ্রেপ্তার অনুমোদিত ব্যাটারি চার্জিং স্টেশন ৫০ হাজার ৯৫১ : বিদ্যুৎমন্ত্রী নবম পে স্কেলের গেজেটে সংশোধন, যেসব পরিবর্তন এলো গ্যাসের দাম বাড়ায়নি সরকার : জ্বালানিমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসন ও জলবায়ু অর্থায়নে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী এমপির বাড়িতে আগুন লেগেছে না লাগিয়েছে তা তদন্ত হচ্ছে

বিমানবাহিনীর ৫ কর্মকর্তা অবসরে

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : 01:49:39 pm, Thursday, 12 November 2026
  • / 1 Time View

বাংলাদেশ বিমানবাহিনীর পাঁচ কর্মকর্তাকে অবসরে পাঠিয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। বৃহস্পতিবার (১২ নভেম্বর) প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উপসচিব জাকির হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, আগামী ৩০ নভেম্বর থেকে তাদের অবসর-উত্তর ছুটি (এলপিআর) শুরু হবে। এরপর ২০২৭ সালের ১ জুন থেকে তাদের অবসর কার্যকর হবে।

অবসরপ্রাপ্তির তালিকায় রয়েছেন উইং কমান্ডার সানজিদা আক্তার, উইং কমান্ডার এনামুল কবির, স্কোয়াড্রন লিডার এসএম তানজিল আহসান, স্কোয়াড্রন লিডার মো. শাহরিয়ার চৌধুরী এবং স্কোয়াড্রন লিডার সানজানা শারমিন চৌধুরী।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বর্ধিত মেয়াদি কমিশনে থাকা প্রথম দুই কর্মকর্তার চাকরির সময়সীমা অতিক্রান্ত হওয়ায় বিমানবাহিনী অ্যাক্ট রুলস, ১৯৫৭-এর রুল ২৪(১০) এবং বিমানবাহিনী নির্দেশিকা ১/১৯৯৭ অনুযায়ী তাদের অবসর দেওয়া হলো।

অন্যদিকে, স্বল্পমেয়াদি কমিশনে থাকা বাকি তিন কর্মকর্তার চাকরির সময়সীমা অতিক্রান্ত হওয়ায় বিমানবাহিনী অ্যাক্ট রুলস, ১৯৫৭-এর রুল ২৪(১০) এবং বিমানবাহিনী নির্দেশিকা ২/২০১৪ অনুযায়ী তাদের অবসর দেওয়া হলো।

প্রজ্ঞাপনে আরো উল্লেখ করা হয়েছে, অবসরপ্রাপ্ত এই পাঁচ কর্মকর্তা বিধি অনুযায়ী অবসরসংক্রান্ত সুযোগ-সুবিধা পাবেন।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বিমানবাহিনীর ৫ কর্মকর্তা অবসরে

Update Time : 01:49:39 pm, Thursday, 12 November 2026