Dhaka 12:51 pm, Monday, 25 May 2026

ঈদের আগে পোশাক কারখানায় বেতন-ভাতা পরিশোধের নির্দেশ: স্বরাষ্ট্রমন্ত্রী

সময়ের কাগজ ডেস্ক
  • Update Time : 02:43:15 pm, Sunday, 8 March 2026
  • / 121 Time View

পবিত্র ঈদুল ফিতরের আগে দেশের সব পোশাক কারখানাকে শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ করতে বলা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

রোববার (৮ মার্চ) সচিবালয়ে ঈদুল ফিতর ও স্বাধীনতা দিবস উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ঈদযাত্রায় মানুষের যেন কোনো ধরনের ভোগান্তি না হয়, সে বিষয়ে সরকার বিশেষভাবে নজর রাখছে। এজন্য সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রয়োজনীয় প্রস্তুতি নিতে বলা হয়েছে।
তিনি জানান, ঈদের আগে সব পোশাক কারখানাকে শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধের নির্দেশ দেওয়া হয়েছে। এতে করে শ্রমিকরা স্বস্তিতে ঈদের ছুটি কাটাতে পারবেন।
সালাহউদ্দিন আহমদ আরও বলেন, কৃচ্ছ্রসাধনের অংশ হিসেবে আগামী ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে কোনো ধরনের আলোকসজ্জা করা হবে না। একইসঙ্গে দিবসটির বিভিন্ন কর্মসূচি ঘিরে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

এসকাগজ/আরডি

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

ঈদের আগে পোশাক কারখানায় বেতন-ভাতা পরিশোধের নির্দেশ: স্বরাষ্ট্রমন্ত্রী

Update Time : 02:43:15 pm, Sunday, 8 March 2026