মানবতাবিরোধী অপরাধের গণশুনানি করবে প্রসিকিউশন : চিফ প্রসিকিউটর
- Update Time : 07:40:45 am, Wednesday, 25 November 2026
- / 8 Time View
২০০৯ থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত সারা দেশে সংগঠিত মানবতাবিরোধী অপরাধের গণশুনানি করবে প্রসিকিউশন। ইতিমধ্যে সব রাজনৈতিক দলকে চিঠি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম।
বুধবার (২৫ নভেম্বর) সকালে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
এ সময় চিফ প্রসিকিউটর বলেন, জেলা প্রশাসন ও পুলিশের যৌথ সমন্বয়ে যশোর থেকে এই গণশুনানি শুরু করবে ট্রাইব্যুনালের প্রসিকিউশন ও তদন্ত সংস্থা। এ বিষয়ে সরকার সহযোগিতায় একমত হয়েছে। শুনানি চলাকালে অভিযুক্ত কাউকে পেলে গ্রেপ্তারও করা হবে বলে জানান তিনি।
চিফ প্রসিকিউটর বলেন, সরকারের সিদ্ধান্তে সারা দেশে তদন্ত শুরু করতে যাচ্ছে প্রসিকিউশন। সব জুলাই আহত ও নিহতদের পরিবার এবং রাজনৈতিক দলগুলোকে সহযোগিতা করার আহ্বান জানাই।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ সময় চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম আরো জানান, ৫ আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়াটা অন্যায়ের মধ্যে পড়ে কি না তা খতিয়ে দেখা হবে।
একই সঙ্গে যারা ৫ আগস্টের পর বিভিন্ন জায়গায় যাদের আশ্রয়-প্রশ্রয়ে ছিলেন বা পালাতে সহযোগিতা করেছেন, তাদের প্রচলিত দণ্ডবিধিতে বিচারের সুযোগ আছে।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন, ইলিয়াস আলী, সুমনের গুমের তদন্ত দ্রুত শেষ হবে।











