Dhaka 2:25 pm, Tuesday, 17 November 2026
সর্বশেষ
জনতার দলের মহাসচিব আযম খানের ওপেন হার্ট সার্জারি সম্পন্ন আনভীর ক্রিকেট স্টেডিয়ামে হোসেন-সালমানের ঝোড়ো ব্যাটিংয়ে বিধ্বস্ত শ্রীলঙ্কা রাজউকের ছাড়পত্র ছাড়াই পূর্বাচলে আবাসন ব্যবসা, কঠোর পদক্ষেপের দাবি জামিন স্থগিত চেয়ে সাবেক সিইসি হাবিবুলের আবেদনের শুনানি ৩ মাস মুলতবি জলাবদ্ধতা নিরসনে নিজস্ব অর্থায়নে ২২ খাল খনন করবে ডিএসসিসি বেইজিংয়ে বাংলাদেশ দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি হিসেবে জাহাঙ্গীরের যোগদান আগামীতে পার্বত্য অঞ্চল থেকে উঠে আসবে প্রতিভাবান সাঁতারু : নৌবাহিনী প্রধান খেলাপি ঋণ বেড়ে ৫ লাখ ৯৭ হাজার কোটি টাকা দক্ষিণ বাংলার উন্নয়নে সুনির্দিষ্ট পরিকল্পনা প্রণয়ন করছে সরকার : জহির উদ্দিন স্বপন আন্তর্জাতিক পুরস্কার পেল এনএসইউ’র কনফুসিয়াস ইনস্টিটিউট

রাজউকের ছাড়পত্র ছাড়াই পূর্বাচলে আবাসন ব্যবসা, কঠোর পদক্ষেপের দাবি

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : 04:17:22 am, Tuesday, 17 November 2026
  • / 9 Time View

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) আওতাধীন পূর্বাচল নতুন শহর ও আশপাশের এলাকায় অনুমোদনহীন ল্যান্ড প্রজেক্টের মাধ্যমে প্লট বিক্রির অভিযোগে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ ল্যান্ড ডেভেলপারস অ্যাসোসিয়েশন (বিএলডিএ)। সংগঠনটির অভিযোগ, রাজউকের প্রয়োজনীয় অনুমোদন ও আইনগত বৈধতা ছাড়াই কিছু প্রতিষ্ঠান আবাসন প্রকল্পের নামে বিজ্ঞাপন, প্রচার-প্রচারণা ও সাইনবোর্ড ব্যবহার করে সাধারণ মানুষের কাছে প্লট বিক্রির কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

বিএলডিএর মতে, এ ধরনের কার্যক্রম শুধু আবাসন-সংক্রান্ত আইন ও বিধিবিধানের লঙ্ঘন নয়, একই সঙ্গে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণার ঝুঁকি তৈরি করছে। অনুমোদনহীন প্রকল্পে বিনিয়োগ করে অনেক মানুষ তাঁদের কষ্টার্জিত অর্থ হারানোর আশঙ্কায় পড়ছেন। পাশাপাশি এসব প্রকল্প পূর্বাচলের পরিকল্পিত উন্নয়ন, মাস্টারপ্ল্যান অনুযায়ী ভূমি ব্যবহার, জলাশয় সংরক্ষণ এবং পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

সংগঠনটি জানায়, রাজউকের অনুমোদন ও নির্ধারিত আইনগত প্রক্রিয়া অনুসরণ করে নিবন্ধিত ডেভেলপার প্রতিষ্ঠানগুলোকে আবাসন ব্যবসা পরিচালনার ক্ষেত্রে বিভিন্ন বিধিনিষেধ ও নিয়মকানুন মেনে চলতে হয়। অথচ অনুমোদনহীন কিছু প্রতিষ্ঠান কোনো ধরনের কার্যকর জবাবদিহি ছাড়াই প্রকাশ্যে প্লট বিক্রি, বুকিং ও প্রচারণা চালিয়ে যাচ্ছে। এতে একদিকে বৈধ আবাসন ব্যবসায়ীরা অসম প্রতিযোগিতার মুখে পড়ছেন, অন্যদিকে নিয়ন্ত্রক সংস্থার কার্যকারিতা নিয়েও প্রশ্ন তৈরি হচ্ছে।

এ পরিস্থিতিতে জনস্বার্থে পূর্বাচল ও তৎসংলগ্ন এলাকায় অনুমোদনহীন আবাসন প্রকল্পের বিরুদ্ধে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে বিএলডিএ।

সংগঠনটির পক্ষ থেকে প্রস্তাবিত পদক্ষেপগুলো হলো—

* পূর্বাচল ও আশপাশের এলাকায় পরিচালিত সব ল্যান্ড প্রজেক্টের রাজউক অনুমোদন ও আইনগত বৈধতা যাচাই করে দ্রুত সরেজমিন তদন্ত করতে হবে।

* রাজউকের অনুমোদনবিহীন প্রকল্পে প্লট বিক্রি, বুকিং, বিজ্ঞাপন, প্রচার-প্রচারণাসহ সব ধরনের বাণিজ্যিক কার্যক্রম বন্ধে প্রয়োজনীয় নির্দেশনা দিতে হবে।

* অনুমোদন ছাড়া প্রকল্প পরিচালনাকারী প্রতিষ্ঠান, সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতারক চক্রের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী কঠোর আইনানুগ ব্যবস্থা নিতে হবে।

* অনুমোদনহীন প্রকল্পের সাইনবোর্ড, বিজ্ঞাপন ও প্রচারসামগ্রী অপসারণের পাশাপাশি ভবিষ্যতে যাতে একই ধরনের কার্যক্রম চালানো না যায়, সে জন্য কার্যকর নজরদারি ব্যবস্থা নিশ্চিত করতে হবে।

* রাজউকের অনুমোদন ছাড়া কোনো প্রতিষ্ঠান যাতে নতুন করে আবাসন প্রকল্প পরিচালনা বা প্লট বিক্রির কার্যক্রম শুরু করতে না পারে, তা নিশ্চিত করতে নিয়মিত মনিটরিং ও প্রতিরোধমূলক ব্যবস্থা জোরদার করতে হবে।

বিএলডিএ বলছে, পূর্বাচল ও এর সংলগ্ন এলাকায় অনুমোদনহীন ল্যান্ড প্রজেক্টের কার্যক্রম প্রকাশ্যে চলতে থাকলে তা সাধারণ জনগণের পাশাপাশি বৈধ আবাসন ব্যবসায়ীদের জন্যও ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। একই সঙ্গে পূর্বাচলের পরিকল্পিত নগরায়ণ ও পরিবেশগত ভারসাম্য রক্ষার উদ্যোগও বাধাগ্রস্ত হতে পারে।

সংগঠনটির মতে, এ বিষয়ে দীর্ঘসূত্রতা বা দায়সারা পদক্ষেপ অনুমোদনহীন আবাসন ব্যবসাকে আরও উৎসাহিত করতে পারে। তাই জনস্বার্থ, আইনশৃঙ্খলা, পরিকল্পিত নগরায়ণ এবং বৈধ আবাসন শিল্পের স্বার্থে দ্রুত দৃশ্যমান ও কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

বাংলাদেশ ল্যান্ড ডেভেলপারস অ্যাসোসিয়েশনের (বিএলডিএ) পক্ষে এ দাবি জানিয়েছেন সংগঠনের সচিব একেএম নওশেরুল আলম।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

রাজউকের ছাড়পত্র ছাড়াই পূর্বাচলে আবাসন ব্যবসা, কঠোর পদক্ষেপের দাবি

Update Time : 04:17:22 am, Tuesday, 17 November 2026