সোনারগাঁয়ে ঢাকা বাইপাস সড়ক থেকে নারীর মরদেহ উদ্ধার
- Update Time : 12:10:10 pm, Tuesday, 17 November 2026
- / 9 Time View
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা বাইপাস সড়কের পাশ থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৭ নভেম্বর) উপজেলার জামপুর ইউনিয়নের শিংলাব এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে রূপগঞ্জ হাইওয়ে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শিংলাব এলাকায় ঢাকা বাইপাস সড়কের পাশে মঙ্গলবার সকালে এক নারীর মরদেহ পড়ে থাকতে দেখে পথচারীরা পুলিশে খবর দেন। পরে রূপগঞ্জ হাইওয়ে পুলিশের একটি টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
পুলিশের জানায়, ওই নারী মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে ধারণা করা হচ্ছে। রাতের আঁধারে সড়ক পার বা চলাচলের সময় অজ্ঞাত কোনো যানবাহনের ধাক্কায় তার মৃত্যু হয়ে থাকতে পারে।
তবে মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।
রূপগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. জসীম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এখন পর্যন্ত নিহত নারীর নাম-পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং ময়নাতদন্তের জন্য মরদেহটি নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।













