Dhaka 12:30 am, Saturday, 7 November 2026
সর্বশেষ
নারীর অগ্রগতিতে শুধু শীর্ষ পদ নয়, সুযোগ তৈরিই বড় বিষয়: জুবাইদা ভাত-খিচুড়িতে সীসা মেশার শঙ্কা, অ্যালুমিনিয়ামের পাত্র নিয়ে নতুন গবেষণা সরকারি দপ্তরের বাড়তি খরচেই শ্রমিকদের মজুরি বাড়াতে পারছেন না মালিকরা: মাসুদ পায়ের আঁকাবাঁকা মোটা শিরা: অবহেলা থেকে জটিলতা, চিকিৎসায় নতুন সম্ভাবনা দেশের শিল্প ও বাণিজ্যে গতি ফেরাতে রাজধানীতে বসল এআই সামিট সৌদি আরবের এক শহরে সতর্কতা জারি তিন দিনের সফর শেষে ঢাকা ছাড়লেন চীনা মন্ত্রী লিউ হাইসিং আলোকস্বল্পতায় এবার সিলেট টেস্টও বন্ধ সাবেক মন্ত্রী-এমপিসহ ২০৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ কোটালীপাড়ার ৯৫ বছর বয়সী বৃদ্ধের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

আশুলিয়ায় গার্মেন্টস শ্রমিক-পুলিশ সংঘর্ষ: ধাওয়া-পাল্টা ধাওয়া, টিয়ারগ্যাস নিক্ষেপ

মাসুদ রানা, সাভার প্রতিনিধি :
  • Update Time : 09:46:10 am, Tuesday, 3 November 2026
  • / 45 Time View

ঢাকার পাশে শিল্পাঞ্চল আশুলিয়ার নরসিংহপুর এলাকায় শ্রমিক ও পুলিশের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে।এ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েক রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করেছে। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

মঙ্গলবার (৩ নভেম্বর) সকালের দিকে নরসিংহপুর এলাকায় এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, বিভিন্ন কারখানার শ্রমিকরা সকালের দিকে সড়কে নেমে আসেন এবং বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তারা সড়ক অবরোধ করে আগুন জালিয়ে দেন। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে উত্তেজনা সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারগ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করার চেষ্টা চালায়।

এ ঘটনার পর ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং থমথমে পরিস্থিতি বিরাজ করছে। শ্রমিকদের আন্দোলনের কারণে আশপাশের বেশ কিছু কারখানায় উৎপাদন সাময়িকভাবে ব্যাহত হওয়ার খবর পাওয়া গেছে।

এসকাগজ/আরডি

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আশুলিয়ায় গার্মেন্টস শ্রমিক-পুলিশ সংঘর্ষ: ধাওয়া-পাল্টা ধাওয়া, টিয়ারগ্যাস নিক্ষেপ

Update Time : 09:46:10 am, Tuesday, 3 November 2026