রাষ্ট্রপতির সঙ্গে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ
- Update Time : 02:38:16 pm, Thursday, 29 October 2026
- / 9 Time View
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের (গাকৃবি) উপাচার্য প্রফেসর ড. জি কে এম মোস্তাফিজুর রহমান। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে বঙ্গভবনে রাষ্ট্রপতির কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে উপাচার্য বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক অর্জন, গবেষণা ও উদ্ভাবনে অগ্রগতি, আন্তর্জাতিক পরিমণ্ডলে সাফল্য এবং দেশের কৃষি ও কৃষকের কল্যাণে গৃহীত বিভিন্ন উদ্যোগ সম্পর্কে রাষ্ট্রপতিকে জানান। বিশ্ববিদ্যালয়ের সার্বিক অগ্রযাত্রার চিত্র শুনে রাষ্ট্রপতি সন্তোষ প্রকাশ করেন এবং দেশের কৃষিক্ষেত্রে আরো গুরুত্বপূর্ণ অবদান রাখতে গাকৃবিকে পরামর্শ দেন।
সাক্ষাৎকালে বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদলে আরো উপস্থিত ছিলেন উপ-উপাচার্য প্রফেসর ড. মো. জাহিদুর রহমান, ট্রেজারার প্রফেসর ড. মো. সফিউল ইসলাম আফ্রাদ এবং রেজিস্ট্রার মো. আব্দুল্লাহ মৃধা।











