Dhaka 10:05 pm, Monday, 26 October 2026
সর্বশেষ
অটিজমে অবদানের স্বীকৃতি, দুই আন্তর্জাতিক সম্মাননা পেলেন ইয়াশা সোবহান তারুণ্যের শক্তিতে ফুটবলের নতুন যাত্রা, শুরু এবিজি ইউনিভার্সিটি কাপ চতুর্থবারের মতো ব্রাজিলের প্রেসিডেন্ট হলেন কট্টর ফিলিস্তিনপন্থি লুলা ট্রাকচালক হোসেন হত্যা: শেখ হাসিনাসহ ৩৪ জনের বিচার শুরু বাংলাদেশ ও জাপানের অর্থনৈতিক অংশীদারত্ব জোরদারে গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর হরিনারায়ণপুরে ফজলুর রহমান স্বাধীনের জনসমাবেশে নেতাকর্মীদের ঢল, একক প্রার্থীর দাবিতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান চৌদ্দগ্রামে কেক কাটা ও সাংবাদিকদের আড্ডায় নয়া দিগন্তের ২২তম বর্ষপূর্তি উদযাপন এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬ শুরু, মাঠে গড়াল শিরোপার লড়াই মালয়েশিয়ায় যুবদলের কমিটি নিয়ে বিতর্ক, তদন্তের নির্দেশ স্বাস্থ্য খাতে জবাবদিহি ও নজরদারি ছাড়া পরিবর্তন সম্ভব নয়

ইবির সুপারিশপ্রাপ্ত সিভিল জজদের সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : 12:55:24 pm, Sunday, 25 October 2026
  • / 11 Time View

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থেকে ১৮তম জুডিশিয়াল সার্ভিস কমিশনের সিভিল জজ পদের নিয়োগ পরীক্ষায় সুপারিশপ্রাপ্তদের সংবর্ধনা দেওয়া হয়েছে। রবিবার (২৫ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে আইন অনুষদের উদ্যোগে এই সংবর্ধনা দেওয়া হয়।

এতে সুপারিশপ্রাপ্ত সিভিল জজদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। 

আইন অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ নাজিমুদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. একেএম মতিনুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এমতাজ হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. ইদ্রিস আলী ও ট্রেজারার অধ্যাপক ড. আতিকুর রহমান। আরও উপস্থিত ছিলেন আইন বিভাগের সভাপতি অধ্যাপক ড. হালিমা খাতুন, ল এন্ড ল্যান্ড এডমিনিস্ট্রেশন বিভাগের সভাপতি সহযোগী অধ্যাপক আনোয়ারুল ওহাব ও আল ফিকহ এন্ড ল বিভাগের সভাপতি অধ্যাপক ড. আলতাফ হোসেন।

এছাড়াও আইন অনুষদের তিন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। 

উপাচার্য অধ্যাপক ড. একেএম মতিনুর রহমান বলেন, সুপারিশপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে অকৃত্রিম শুভেচ্ছা। দেশের প্রতি আপনাদের দায়বদ্ধতা রয়েছে। শিক্ষাব্যবস্থায় দেশের সকল শ্রেনীর মানুষের কন্ট্রিবিউশান রয়েছে, আপনারাও সেই বিবেচনায় দায়িত্ব পালন করবেন।

সবার ওপরে সৃষ্টিকর্তা রয়েছেন, তা বিবেচনায় বিবেক বুদ্ধি দিয়ে তোমাদের দায়িত্ব পালন করা উচিত। একটি কল্যাণমূলক রাষ্ট্র গড়তে বিচার বিভাগের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এই বিশ্ববিদ্যালয় থেকে অনেক শিক্ষার্থী আইন অঙ্গনে নিয়োজিত রয়েছে। আইন বিভাগ একটি বহুমুখী বিভাগ। এর শিক্ষার্থীদের নানামুখী পেশায় কাজ করার সুযোগ রয়েছে।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পড়াশোনার সুবিধার্থে আমরা বিভিন্ন কাজের উদ্যোগ নিচ্ছি। 

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

ইবির সুপারিশপ্রাপ্ত সিভিল জজদের সংবর্ধনা

Update Time : 12:55:24 pm, Sunday, 25 October 2026