Dhaka 8:06 pm, Sunday, 25 October 2026
সর্বশেষ
স্বাস্থ্য খাতে জবাবদিহি ও নজরদারি ছাড়া পরিবর্তন সম্ভব নয় চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে নতুন চারটি বই অনুমোদন খুতবায় মানবপাচার ও অনিয়মিত অভিবাসনের ঝুঁকি তুলে ধরতে ইমামদের আহ্বান ইফার ডিজির ফুটপাতে উচ্ছেদ অভিযান চলমান থাকবে : ডিএনসিসি প্রশাসক দেশ গঠনে তরুণদের মানসিক সুস্থতা নিশ্চিত করা জরুরি : চিফ হুইফ ইবির সুপারিশপ্রাপ্ত সিভিল জজদের সংবর্ধনা টেক্সটাইল খাতে বিদেশি বিশেষজ্ঞদের ওপর নির্ভরতা কমানোর আহ্বান রাষ্ট্রপতির ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী হিসেবে কমনওয়েলথ বৈঠকে যাবেন হুমায়ুন কবির আগামী নির্বাচন ‘অবশ্যই’ তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে : স্বরাষ্ট্রমন্ত্রী আমি ঢাকা দক্ষিণের মেয়র পদে কাউকে মনোনয়ন দিইনি : মীর শাহে আলম

আমি ঢাকা দক্ষিণের মেয়র পদে কাউকে মনোনয়ন দিইনি : মীর শাহে আলম

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : 12:49:18 pm, Sunday, 25 October 2026
  • / 3 Time View

ঢাকা দক্ষিণ সিটির মেয়র মনোনয়নের বিষয়টি স্পষ্ট করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেছেন, ‘আমি কাউকে মনোনয়ন দিইনি এবং দল সমর্থিত প্রার্থীর কথাও বলিনি।

রবিবার (২৫ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় বগুড়ার শিবগঞ্জ সরকারি পাইলট বালিকা বিদ্যালয় মাঠে আয়োজিত সাইকেল বিতরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

মীর শাহে আলম বলেন, ‘আগামী দিনে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে নির্বাচনে যদি সালাম সাহেব বা ওখানকার স্থানীয় কাউন্সিলর টিপু অংশগ্রহণ করে তাহলে তাদের সমর্থন করার কথা বলেছি।’ 

তিনি আরো বলেন, ‘বিএনপির প্রার্থী মনোনীত করার কোনো সুযোগ নাই, কারণ নতুন আইন অনুযায়ী স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকবে না। সেহেতু দল কেবল সমর্থন দেবে।

আর এ ধরনের মেয়রের ক্ষেত্রে দলীয়ভাবে কেন্দ্রীয় বিএনপির জাতীয় স্থায়ী কমিটি সিদ্ধান্ত নেবে কাকে সমর্থন দেওয়া হবে। আমি কোনো দল সমর্থিত প্রার্থীর ঘোষণা দিইনি।’

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আমি ঢাকা দক্ষিণের মেয়র পদে কাউকে মনোনয়ন দিইনি : মীর শাহে আলম

Update Time : 12:49:18 pm, Sunday, 25 October 2026