Dhaka 1:03 am, Tuesday, 27 October 2026
সর্বশেষ
অটিজমে অবদানের স্বীকৃতি, দুই আন্তর্জাতিক সম্মাননা পেলেন ইয়াশা সোবহান তারুণ্যের শক্তিতে ফুটবলের নতুন যাত্রা, শুরু এবিজি ইউনিভার্সিটি কাপ চতুর্থবারের মতো ব্রাজিলের প্রেসিডেন্ট হলেন কট্টর ফিলিস্তিনপন্থি লুলা ট্রাকচালক হোসেন হত্যা: শেখ হাসিনাসহ ৩৪ জনের বিচার শুরু বাংলাদেশ ও জাপানের অর্থনৈতিক অংশীদারত্ব জোরদারে গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর হরিনারায়ণপুরে ফজলুর রহমান স্বাধীনের জনসমাবেশে নেতাকর্মীদের ঢল, একক প্রার্থীর দাবিতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান চৌদ্দগ্রামে কেক কাটা ও সাংবাদিকদের আড্ডায় নয়া দিগন্তের ২২তম বর্ষপূর্তি উদযাপন এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬ শুরু, মাঠে গড়াল শিরোপার লড়াই মালয়েশিয়ায় যুবদলের কমিটি নিয়ে বিতর্ক, তদন্তের নির্দেশ স্বাস্থ্য খাতে জবাবদিহি ও নজরদারি ছাড়া পরিবর্তন সম্ভব নয়

মালয়েশিয়ায় যুবদলের কমিটি নিয়ে বিতর্ক, তদন্তের নির্দেশ

মো : এলাহী মালয়েশিয়া
  • Update Time : 02:42:20 pm, Sunday, 25 October 2026
  • / 39 Time View

মালয়েশিয়ায় যুবদলের নবগঠিত কমিটিতে ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের অবমূল্যায়ন, পক্ষপাতিত্ব এবং বিতর্কিত ব্যক্তিদের পদ দেওয়ার অভিযোগে সৃষ্ট বিরোধ প্রকাশ্যে আসায় অবশেষে অভিযোগ খতিয়ে দেখতে তদন্তের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় যুবদল।

শনিবার (২৪ অক্টোবর) দপ্তরের দায়িত্বে থাকা যুগ্ম সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, মালয়েশিয়া যুবদলের সাংগঠনিক অবস্থার প্রকৃত চিত্র রিপোর্ট আকারে কেন্দ্রীয় দপ্তরে প্রেরণের জন্য আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মুজাহিদুল ইসলাম মুরাদকে নির্দেশ দেওয়া হয়েছে। 

জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন যৌথভাবে এই নির্দেশ প্রদান করেন।

প্রদত্ত নির্দেশনা অনুযায়ী, আগামী ১৫ দিনের মধ্যে মালয়েশিয়া যুবদলের অভ্যন্তরীণ সার্বিক অবস্থা ও সার্বিক প্রেক্ষাপট পুঙ্খানুপুঙ্খ পর্যালোচনা করে একটি পূর্ণাঙ্গ রিপোর্ট কেন্দ্রীয় দপ্তরে জমা দিতে হবে।
এদিকে মালয়েশিয়া যুবদলের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে কেন্দ্রীয় তদন্তের সিদ্ধান্ত আসায় স্বস্তি প্রকাশ করেছেন বর্তমান কমিটির বেশ কয়েকজন নেতাসহ পদবঞ্চিত নেতাকর্মীরা।
উল্লেখ্য, নবগঠিত কমিটি গঠনে ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের অবমূল্যায়ন, পক্ষপাতিত্ব এবং বিতর্কিত ব্যক্তিদের পদ দেওয়ার অভিযোগ তুলে গত ১১ অক্টোবর কুয়ালালামপুরে সংবাদ সম্মেলন করেছিলেন সংগঠনটির শতাধিক নেতাকর্মী। সে সময় তারা বর্তমান কমিটি বাতিল করে আন্দোলন-সংগ্রামে সক্রিয় নেতাকর্মীদের নিয়ে নতুন কমিটি গঠনের দাবি জানান।
অভিযোগ রয়েছে, ২০২৪ সালের ৫ আগস্টের আগে স্বৈরাচারবিরোধী আন্দোলনে যারা সক্রিয় ভূমিকা পালন করেছেন, তাদের অনেককেই নবগঠিত কমিটিতে স্থান দেওয়া হয়নি। অথচ প্রবাসে থেকে আন্দোলনে অংশ নেওয়া বহু নেতাকর্মী নানা সময়ে পুলিশি হয়রানি ও জেল-জুলুমের শিকার হয়েছেন। তাদের বাদ দিয়ে ১০১ সদস্যের কমিটি করায় মূলত দীর্ঘদিন ধরে সংগঠনের জন্য কাজ করা দুই শতাধিক নেতাকর্মীকে উপেক্ষা করা হয়েছে। নেতাকর্মীদের আরও অভিযোগ, কমিটি গঠনের ক্ষেত্রে সাংগঠনিক যোগ্যতা ও আন্দোলনে অবদানের পরিবর্তে ব্যক্তিগত আনুগত্যকে প্রাধান্য দেওয়া হয়েছে।
নবগঠিত কমিটিকে অগঠনতান্ত্রিক ও পক্ষপাতদুষ্ট আখ্যা দিয়ে দীর্ঘদিনের নিষ্ক্রিয় ব্যক্তি এবং জামায়াত-শিবির ও আওয়ামী লীগ-সংশ্লিষ্টদের কমিটিতে গুরুত্বপূর্ণ পদ দেওয়ার ঘটনায় এই বিরোধের সৃষ্টি হয়। সুষ্ঠু ও স্বচ্ছ তদন্তের মাধ্যমে ঘটনার প্রকৃত তথ্য উদ্‌ঘাটন করে রাজপথের ত্যাগী নেতাকর্মীরা সঠিক মূল্যায়ন পাবেন বলে আশা প্রকাশ করছেন মালয়েশিয়া যুবদলের সর্বস্তরের নেতাকর্মীরা।

এসকাগজ/আরডি

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

মালয়েশিয়ায় যুবদলের কমিটি নিয়ে বিতর্ক, তদন্তের নির্দেশ

Update Time : 02:42:20 pm, Sunday, 25 October 2026