সর্বশেষ
সাভারে ময়লার গাড়ি থেকে চোরাইকৃত গ্যালন ভর্তি ৮” শ লিটার ডিজেল উদ্ধার, গ্রেপ্তার ১
মাসুদ রানা, সাভার প্রতিনিধি :
- Update Time : 09:27:36 am, Friday, 23 October 2026
- / 21 Time View
সাভারের আমিনবাজারে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ময়লা আনা নেয়ার কাজে ব্যবহারিত ড্রাম ট্রাকে তেল চোরাই ভাবে বিক্রি হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ৮০০(আট’শ) লিটার ডিজেল-সহ আল আমিন (৩৫) নামে এক ময়লা পরিবহনের ড্রাম ট্রাকের ড্রাইভার কে গ্রেপ্তার করছে পুলিশ।
বৃহস্পতিবার রাত সাড়ে নয় টার দিকে সাভারের বলিয়াপুর সিটি করপোরেশনের ময়লার ডাম্পিং থেকে দীর্ঘদিন যাবত তেল চুরির খবর আসছিলো আমিনবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জএস আই জাকির আল হাসানের কাছে। গোপন খবর আসে ড্রাম ট্রাকে গ্যালন ভর্তি ডিজেল বিক্রির জন্য ডাম্পিং স্টেশনের বাইরে নেয়া হবে। আর এমন খবরের গুরত্ব দিয়ে তক্ষনাৎ একটি টিমগঠন করে অভিযান চালিয়ে অভিযুক্ত কে গ্রেপ্তার করে।
এ ব্যাপারে সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করা হবে বলে জানিয়েছে আমিনবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জএস আই জাকির আল হাসান।
এসকাগজ/আরডি













