Dhaka 11:19 pm, Monday, 19 October 2026
সর্বশেষ
বনানী থেকে গ্রেপ্তার ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগারওয়ালা মালয়েশিয়ায় পেনাং রাজ্য জর্জ টাউনে হাইকমিশনে কনস্যুলার সেবা পেলেন তিন শতাধিক বাংলাদেশি ভাসমান হাসপাতাল ও ওয়াটারবাসের মডেল পরিদর্শনে নৌপরিবহন প্রতিমন্ত্রী পূজার ছুটিতে মেট্রো রেলের সূচিতে পরিবর্তন জুলাই হত্যা মামলায় রিমান্ড শেষে কারাগারে মেনন নারায়ণগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ১৯ রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর বিশ্বকাপে গ্রুপসেরা হতে চায় বাংলাদেশ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে সৌদিতে নিহত পরিবারের সদস্যদের সাক্ষাৎ সন্তানের সুন্দর ভবিষ্যতের জন্য পরিচ্ছন্ন ও বাসযোগ্য ঢাকা গড়ে তুলুন : প্রধানমন্ত্রী

দুর্গাপূজায় সাম্য ও সম্প্রীতির প্রত্যাশা স্পিকার হাফিজ উদ্দিনের

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : 02:16:42 pm, Sunday, 18 October 2026
  • / 7 Time View

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের মানুষকে শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তিনি আশা প্রকাশ করেছেন, দুর্গোৎসবের মধ্য দিয়ে সমাজে সাম্য, মৈত্রী ও সৌহার্দ্যের বন্ধন আরো দৃঢ় হবে এবং গড়ে উঠবে সুন্দর, শান্তিময় ও বৈষম্যহীন দেশ।

রবিবার (১৮ অক্টোবর) এক শুভেচ্ছা বাণীতে স্পিকার এ প্রত্যাশা ব্যক্ত করেন।

বাণীতে হাফিজ উদ্দিন আহমদ বলেন, শারদীয় দুর্গাপূজা বাংলাদেশসহ বিশ্বের হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। আশ্বিনের শেষভাগে শারদপ্রাতের উদ্ভাসিত আলোয় প্রতিবছর এ উৎসব অনুষ্ঠিত হয়। দুর্গাপূজা উপলক্ষে দেশের হিন্দু সম্প্রদায়সহ সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানান তিনি।

স্পিকার বলেন, দুর্গাপূজাকে কেন্দ্র করে সারা দেশে ধর্মীয় সম্প্রীতির এক উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। এ উৎসবের মধ্য দিয়ে সমাজে বিরাজমান বৈষম্য ও অবিচারের অন্ধকার দূর হয়ে সর্বত্র সাম্য, মৈত্রী ও সৌহার্দ্যের নতুন ভোরের সূচনা হোক। বাংলার আবহমান ধর্মীয় ও সামাজিক মূল্যবোধ এবং সংস্কৃতির সৌন্দর্য অক্ষুণ্ণ থাকুক—এটাই তার প্রত্যাশা।

শুভেচ্ছা বাণীতে তিনি আরো বলেন, দুর্গোৎসবের দিনগুলো সবার জীবনে অফুরন্ত প্রেরণা বয়ে আনুক এবং আগামী দিনগুলো সাফল্য ও আনন্দে ভরে উঠুক।

সৌহার্দ্য ও সম্প্রীতির বার্তায় সমৃদ্ধ হয়ে উঠুক বহুমাত্রিক সমাজ ও জীবনবোধ। ধর্মীয়, সাংস্কৃতিক ও সামাজিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে বিভিন্ন ধর্ম, গোত্র ও সম্প্রদায়ের মানুষের মধ্যে পারস্পরিক বন্ধুত্ব, সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন আরো দৃঢ় হোক। 

স্পিকার বলেন, সামাজিক সংহতি ও ধর্মীয় সম্প্রীতির চেতনাকে ধারণ করে সবাই মিলে একটি সুন্দর, শান্তিময় ও বৈষম্যহীন দেশ গড়ে তুলতে হবে। শারদীয় দুর্গোৎসবের আনন্দ ছড়িয়ে পড়ুক সবার ঘরে ঘরে।

বাণীর শেষাংশে স্পিকার শারদীয় দুর্গোৎসবের সর্বাঙ্গীণ সাফল্য কামনা করেন।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

দুর্গাপূজায় সাম্য ও সম্প্রীতির প্রত্যাশা স্পিকার হাফিজ উদ্দিনের

Update Time : 02:16:42 pm, Sunday, 18 October 2026