Dhaka 8:22 pm, Monday, 19 October 2026
সর্বশেষ
মালয়েশিয়ায় পেনাং রাজ্য জর্জ টাউনে হাইকমিশনে কনস্যুলার সেবা পেলেন তিন শতাধিক বাংলাদেশি ভাসমান হাসপাতাল ও ওয়াটারবাসের মডেল পরিদর্শনে নৌপরিবহন প্রতিমন্ত্রী পূজার ছুটিতে মেট্রো রেলের সূচিতে পরিবর্তন জুলাই হত্যা মামলায় রিমান্ড শেষে কারাগারে মেনন নারায়ণগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ১৯ রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর বিশ্বকাপে গ্রুপসেরা হতে চায় বাংলাদেশ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে সৌদিতে নিহত পরিবারের সদস্যদের সাক্ষাৎ সন্তানের সুন্দর ভবিষ্যতের জন্য পরিচ্ছন্ন ও বাসযোগ্য ঢাকা গড়ে তুলুন : প্রধানমন্ত্রী লালন অনুসারীদের মিলন মেলা শেষ হচ্ছে আজ

ভাসমান হাসপাতাল ও ওয়াটারবাসের মডেল পরিদর্শনে নৌপরিবহন প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : 01:15:34 pm, Monday, 19 October 2026
  • / 3 Time View

নৌপরিবহন মন্ত্রণালয় এবং সেতু বিভাগের প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান আজ নারায়ণগঞ্জের রূপগঞ্জে কাঞ্চন পৌর পার্ক ঘাটে নোঙর করে থাকা সুবিধাবঞ্চিত মানুষের স্বাস্থ্যসেবার অন্যতম ভরসা ‘ইমপ্যাক্ট জীবন তরী ভাসমান হাসপাতাল’ পরিদর্শন করেছেন।

একই দিন দুপুরে তিনি নারায়ণগঞ্জে প্রাণ-আরএফএল ফ্যাক্টরি পরিদর্শন করেন এবং বৃত্তাকার নৌপথের জন্য পরীক্ষামূলকভাবে নির্মাণাধীন ওয়াটারবাসের মডেল প্রত্যক্ষ করেন।

আজ সোমবার সকাল ১১টায় ‘ইমপ্যাক্ট জীবন তরী ভাসমান হাসপাতাল’ পরিদর্শনকালে প্রতিমন্ত্রী হাসপাতালের আধুনিক চিকিৎসাব্যবস্থা ঘুরে দেখেন। এ সময় তিনি চিকিৎসাসেবা নিতে আসা সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন এবং তাদের চিকিৎসাসেবার মান ও প্রাপ্ত সুবিধা সম্পর্কে খোঁজখবর নেন।

নদীতীরবর্তী ও প্রত্যন্ত অঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ভাসমান হাসপাতালটির ভূমিকার প্রশংসা করেন প্রতিমন্ত্রী। চোখ, নাক-কান-গলা ও অর্থোপেডিকসহ বিভিন্ন জটিল রোগের বিশেষায়িত চিকিৎসাসেবা প্রদানের এ উদ্যোগকে তিনি স্বাগত জানান এবং সংশ্লিষ্টদের আন্তরিক ধন্যবাদ জানান।

পরে দুপুরে নারায়ণগঞ্জে প্রাণ-আরএফএল ফ্যাক্টরি পরিদর্শনকালে প্রতিমন্ত্রী বৃত্তাকার নৌপথে চলাচলের জন্য পরীক্ষামূলকভাবে নির্মাণাধীন ওয়াটারবাসের মডেল পরিদর্শন করেন। 

এ সময় তিনি বৃত্তাকার নৌপথে আধুনিক ও পরিবেশবান্ধব জলযান চালুর সম্ভাবনা, যাত্রীসেবার মানোন্নয়ন এবং নগর পরিবহনে নৌপথের ব্যবহার বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করেন।

প্রতিমন্ত্রী বলেন, নগর পরিবহনে নৌপথের ব্যবহার বাড়ানো গেলে যাত্রীদের জন্য বিকল্প ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াতের সুযোগ সৃষ্টি হবে। আধুনিক ও পরিবেশবান্ধব জলযান চালুর মাধ্যমে নৌপথকে আরও কার্যকরভাবে ব্যবহার করা সম্ভব।

এ ক্ষেত্রে যাত্রীদের নিরাপত্তা, সেবার মান এবং জলযানের উপযোগিতা নিশ্চিত করা গুরুত্বপূর্ণ। 

নৌপথের আধুনিকায়ন, নিরাপদ যাত্রীসেবা এবং নগর পরিবহনে জলপথের ব্যবহার বৃদ্ধি—এসব লক্ষ্য সামনে রেখে বৃত্তাকার নৌপথে ওয়াটারবাস চালুর সম্ভাবনা নিয়ে সংশ্লিষ্ট উদ্যোগ অব্যাহত রয়েছে। এর মাধ্যমে সড়কপথের ওপর চাপ কমানোর পাশাপাশি নগরবাসীর যাতায়াতে নতুন সম্ভাবনা সৃষ্টি হতে পারে।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

ভাসমান হাসপাতাল ও ওয়াটারবাসের মডেল পরিদর্শনে নৌপরিবহন প্রতিমন্ত্রী

Update Time : 01:15:34 pm, Monday, 19 October 2026