Dhaka 8:13 pm, Sunday, 18 October 2026

সুপ্রিম কোর্টের দাপ্তরিক কার্যক্রম চলছে আজ

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : 12:01:25 pm, Saturday, 17 October 2026
  • / 3 Time View

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চলতি সপ্তাহে তিন দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে আজ শনিবার দেশের সব অধস্তন আদালত খোলা থাকলেও সুপ্রিম কোর্টের উভয় বিভাগের শুধু দাপ্তরিক কার্যক্রম চলছে।

গত ১২ অক্টোবর সুপ্রিম কোর্টের বিজ্ঞপ্তিতে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি-৬ শাখা থেকে গত ৭ অক্টোবর জারি করা প্রজ্ঞাপনমূলে দুর্গাপূজা উপলক্ষে সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস ২০ অক্টোবর থেকে ২২ অক্টোবর পর্যন্ত ছুটি এবং ১৭ অক্টোবর অফিস খোলা রাখা হয়েছে। এ ছাড়া আদালতের কার্যক্রমের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা সুপ্রিম কোর্টের ওপর ন্যস্ত করা হয়।

এ অবস্থায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সুপ্রিম কোর্টের উভয় বিভাগের কার্যক্রম আগামী ২০ অক্টোবর থেকে ২২ অক্টোবর (মঙ্গলবার, বুধবার ও বৃহস্পতিবার) পর্যন্ত বন্ধ থাকবে এবং ১৭ অক্টোবর দাপ্তরিক কার্যক্রম চলমান থাকবে।

অধস্তন আদালতের বিজ্ঞপ্তিতে বলা হয়, শারদীয় দুর্গাপূজা উপলক্ষ দেশের সব অধস্তন আদালত ও ট্রাইব্যুনাল আগামী ২০ অক্টোবর থেকে ২২ অক্টোবর (মঙ্গলবার, বুধবার ও বৃহস্পতিবার) ছুটি থাকবে এবং ১৭ অক্টোবর (শনিবার) খোলা থাকবে।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সুপ্রিম কোর্টের দাপ্তরিক কার্যক্রম চলছে আজ

Update Time : 12:01:25 pm, Saturday, 17 October 2026