Dhaka 4:14 pm, Thursday, 15 October 2026
সর্বশেষ
জামালপুর নার্সিং কলেজে তৃতীয় দিনেও শাটডাউন দেশে হিন্দু-মুসলিম, বৌদ্ধ-খ্রিস্টান কোনো ভেদাভেদ নেই : প্রতিমন্ত্রী পুতুল চিকিৎসকদের বদলিতে অটোমেশন চালু, প্রথম ধাপে ৯৫ জন প্রশ্ন ফাঁসকাণ্ডে আলোচিত আবেদ আলীর ছেলে সিয়ামের ৪ বছরের কারাদণ্ড বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা আমির খানের ভাগ্নে ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ নাইক্ষ্যংছড়িতে দুই বস্তা থেকে প্রায় ৩ কোটি টাকার ইয়াবা উদ্ধার পার্বত্য চট্টগ্রাম অর্থনৈতিক ও রাজনৈতিক বিবেচনায় গুরুত্বপূর্ণ পাঁচ বছরে ৩ হাজার শিক্ষককে পিএইচডি অর্জনে সহায়তা দেবে ইউজিসি গোপালগঞ্জে শিশু ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন

পাঁচ বছরে ৩ হাজার শিক্ষককে পিএইচডি অর্জনে সহায়তা দেবে ইউজিসি

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : 08:28:43 am, Thursday, 15 October 2026
  • / 5 Time View

উচ্চশিক্ষায় পিএইচডিধারী শিক্ষকের ঘাটতি পূরণ ও গবেষণার মান বাড়াতে আগামী পাঁচ বছরে দেশে-বিদেশে অন্তত ৩ হাজার বিশ্ববিদ্যালয় শিক্ষককে পিএইচডি ডিগ্রি অর্জনে সহায়তা দেওয়ার পরিকল্পনা করেছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। একই সঙ্গে হায়ার এডুকেশন অ্যাক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট) প্রকল্পের আওতায় গবেষণায় ১ হাজার ২০০ কোটি টাকা অনুদান দেওয়া হবে।

বুধবার সাভারের ব্র্যাক সিডিএমে হিট প্রকল্প ও ব্রিটিশ কাউন্সিলের সহযোগিতায় আয়োজিত ‘জুনিয়র ফ্যাকাল্টি প্রফেশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম’-এর প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠানে এসব পরিকল্পনার কথা জানান ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ।

অনুষ্ঠানে ইউজিসি চেয়ারম্যান বলেন, বিশ্ববিদ্যালয়গুলোর চাহিদার তুলনায় পিএইচডিধারী শিক্ষক ও দক্ষ গবেষকের সংখ্যা এখনো পর্যাপ্ত নয়। এ ঘাটতি পূরণে চলতি বছর ইউজিসির পিএইচডি ফেলোশিপের সংখ্যা ৪০ শতাংশ বাড়ানো হয়েছে। আগামী বছর এ সংখ্যা ৫০০-তে উন্নীত করার পরিকল্পনা রয়েছে।

উচ্চশিক্ষার গুণগত মান বাড়ানো ও বৈশ্বিক প্রতিযোগিতায় সক্ষমতা অর্জনে দক্ষ গবেষক তৈরি জরুরি। 

হিট প্রকল্পের গবেষণা অনুদানের বিষয়ে তিনি বলেন, অনুদান দেওয়ার ক্ষেত্রে গবেষণা প্রস্তাবের গুণগত মান, উদ্ভাবনী চিন্তা এবং দেশের বাস্তব সমস্যার সমাধানে গবেষণার অবদানকে গুরুত্ব দেওয়া হবে। সরকারি ও বেসরকারি উভয় ধরনের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা গবেষণা প্রস্তাব জমা দিতে পারবেন। নিরপেক্ষ মূল্যায়নের মাধ্যমে যোগ্য উপপ্রকল্প নির্বাচন করে অর্থায়ন করা হবে।

শিক্ষকদের পেশাগত দক্ষতা বাড়াতে হিট প্রকল্পের আওতায় প্রভাষক থেকে অধ্যাপক পর্যন্ত পাঁচ হাজার শিক্ষককে প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনাও তুলে ধরেন ইউজিসি চেয়ারম্যান। এ ছাড়া উপাচার্য, উপ-উপাচার্য, ডিন ও কোষাধ্যক্ষসহ বিশ্ববিদ্যালয়ের শীর্ষ কর্মকর্তাদের জন্য নেতৃত্ব, প্রাতিষ্ঠানিক সুশাসন ও আর্থিক ব্যবস্থাপনাবিষয়ক প্রশিক্ষণ আয়োজন করা হবে।

প্রশিক্ষণ কার্যক্রমকে স্থায়ী রূপ দিতে গাজীপুরে একটি উচ্চশিক্ষা প্রশিক্ষণ একাডেমি এবং ঢাকার বাইরে আরেকটি প্রশিক্ষণকেন্দ্র প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান অধ্যাপক মামুন আহমেদ। তিনি বলেন, হিট প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার পরও নতুন নিয়োগ পাওয়া শিক্ষকদের তিন থেকে ছয় মাসের আবাসিক প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে। এসব প্রতিষ্ঠানে শিক্ষক ও নীতিনির্ধারকদের পাশাপাশি শিল্প খাতের প্রতিনিধিদের অংশগ্রহণের সুযোগ থাকবে।

এতে বিশ্ববিদ্যালয় ও শিল্প খাতের মধ্যে যোগাযোগ বাড়বে। 

সমাপনী অনুষ্ঠানে ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের ডেপুটি ডিরেক্টর মারিয়া রেহমান, অ্যাডভান্স এইচইর জ্যেষ্ঠ পরামর্শক মার্ক ফিলিপ ও হারা, হিট প্রকল্পের চিফ প্রোগ্রাম কো-অর্ডিনেটর অধ্যাপক সেলিনা জামান এবং ইউজিসির সংযোগ ও প্রকাশনা বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

পাঁচ বছরে ৩ হাজার শিক্ষককে পিএইচডি অর্জনে সহায়তা দেবে ইউজিসি

Update Time : 08:28:43 am, Thursday, 15 October 2026