Dhaka 3:33 pm, Thursday, 15 October 2026
সর্বশেষ
জামালপুর নার্সিং কলেজে তৃতীয় দিনেও শাটডাউন দেশে হিন্দু-মুসলিম, বৌদ্ধ-খ্রিস্টান কোনো ভেদাভেদ নেই : প্রতিমন্ত্রী পুতুল চিকিৎসকদের বদলিতে অটোমেশন চালু, প্রথম ধাপে ৯৫ জন প্রশ্ন ফাঁসকাণ্ডে আলোচিত আবেদ আলীর ছেলে সিয়ামের ৪ বছরের কারাদণ্ড বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা আমির খানের ভাগ্নে ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ নাইক্ষ্যংছড়িতে দুই বস্তা থেকে প্রায় ৩ কোটি টাকার ইয়াবা উদ্ধার পার্বত্য চট্টগ্রাম অর্থনৈতিক ও রাজনৈতিক বিবেচনায় গুরুত্বপূর্ণ পাঁচ বছরে ৩ হাজার শিক্ষককে পিএইচডি অর্জনে সহায়তা দেবে ইউজিসি গোপালগঞ্জে শিশু ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন

বিগত ফ্যাসিবাদী শাসন দেশের সব খাত ধ্বংস করে দিয়েছিল

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : 08:20:00 am, Thursday, 15 October 2026
  • / 3 Time View

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিগত ফ্যাসিবাদী শাসন দেশের সব খাত ধ্বংস করে দিয়েছিল বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বহু প্রাণের বিনিময়ে গণ-অভ্যুত্থানের মধ্যদিয়ে দেশ গঠনের বিরল সুযোগ এসেছে।

তাই ধৈর্য ধরে সবাই মিলে দেশকে সামনের দিকে এগিয়ে নিতে হবে। 

আজ বৃহস্পতিবার বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের আয়োজনে কৃষি বিজ্ঞানীদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি। কৃষি খাত লাভজনক করতে সরকারকে প্রণোদনা দিতে হবে, কৃষকদের সাহায্য করতে হবে বলে জানান রাষ্ট্রপতি।

ফ্যাসিবাদী শাসনামলে দেশের সব খাত ধ্বংস করে দেওয়া হয়েছিল দাবি করে রাষ্ট্রপতি বলেন, ‘প্রতিটি সেক্টরে দুর্নীতি লুটপাটে দেশকে বিপর্যস্ত করে দেওয়া হয়েছিল।

দেশের অর্থ বিদেশে পাচার করা হয়েছিল।’ 

ফ্যাসিবাদের স্বজনপ্রীতি ও স্বেচ্ছাচারিতায় ধ্বংসপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলোকে ধৈর্যের সঙ্গে সবাই মিলে সঠিক পথে ফিরিয়ে আনার আহ্বান জানান রাষ্ট্রপতি মির্জা ফখরুল।

কৃষিকে লাভজনক করে গড়ে তুলতে সংশ্লিষ্টদের নজর দেওয়ার আহ্বান জানিয়ে রাষ্ট্রপতি বলে, ‘দেশে উৎপাদিতে কৃষি পণ্য প্রসেসিং, প্রিজারভেশনের টেকনোলজির ওপর সরকারের গুরুত্ব দেয়া উচিত। অধিক ফলনের সময় কৃষক পণ্যের ন্যায্য দাম পায় না কৃষকরা, তাই উন্নত সংরক্ষণাগার দরকার।

তিনি বলেন, ‘কৃষি বিজ্ঞানীদের সুযোগ-সুবিধা বৃদ্ধি করতে হবে। আইন পরিবর্তন করে হলেও কৃষি বিজ্ঞানীদের পেনশনের ব্যবস্থা করতে হবে।’

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বিগত ফ্যাসিবাদী শাসন দেশের সব খাত ধ্বংস করে দিয়েছিল

Update Time : 08:20:00 am, Thursday, 15 October 2026