Dhaka 9:00 am, Wednesday, 18 November 2026
সর্বশেষ

শ্রমবাজার খুঁজতে মালয়েশিয়ায় যাচ্ছেন ৪ কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : 01:16:07 pm, Wednesday, 14 October 2026
  • / 37 Time View

শ্রমবাজার অনুসন্ধানে মালয়েশিয়ায় যাচ্ছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) চার কর্মকর্তা। আগামী ১৫ থেকে ১৭ অক্টোবর পর্যন্ত তাদের এ সফরের অনুমোদন দিয়েছে সরকার।

গত মঙ্গলবার মন্ত্রণালয়ের প্রশাসন শাখা থেকে জারি করা এক সরকারি আদেশে এ অনুমোদনের কথা জানানো হয়। আদেশে স্বাক্ষর করেছেন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব কেয়া দেবনাথ।

সফরকারী দলের নেতৃত্ব দেবেন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. শহিদুল ইসলাম চৌধুরী। দলের অন্য সদস্যরা হলেন মন্ত্রণালয়ের উপসচিব মো. হেদায়েতুল ইসলাম মণ্ডল এবং বোয়েসেলের কম্পানি সচিব (উপসচিব) সাব্বির আহমেদ ও উপমহাব্যবস্থাপক (জ্যেষ্ঠ সহকারী সচিব) নাজমুন নাহার।
আইনজীবীদের হাতাহাতি

সরকারি আদেশ অনুযায়ী, সফরকালে যুগ্ম সচিব মো. শহিদুল ইসলাম চৌধুরী ও উপসচিব মো. হেদায়েতুল ইসলাম মণ্ডলের যাবতীয় ব্যয় বহন করবে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। অন্যদিকে, সাব্বির আহমেদ ও নাজমুন নাহারের সফরসংক্রান্ত সব ব্যয় বহন করবে বোয়েসেল।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

শ্রমবাজার খুঁজতে মালয়েশিয়ায় যাচ্ছেন ৪ কর্মকর্তা

Update Time : 01:16:07 pm, Wednesday, 14 October 2026