Dhaka 7:51 pm, Tuesday, 13 October 2026
সর্বশেষ
টিকিট নিয়ে সতর্কবার্তা বাংলাদেশ রেলওয়ের নিউগিনি প্রোপার্টিজে হামলা-ভাঙচুর : মুচলেকায় প্রধান আসামির জামিন ডেঙ্গু নিয়ন্ত্রণে আগাম প্রস্তুতিতে মৃত্যুহার কমেছে ৪০ শতাংশ : স্বাস্থ্য প্রতিমন্ত্রী দুই বাংলাদেশির মরদেহ দ্রুত দেশে ফেরাতে সৌদির সহায়তা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন নেদারল্যান্ডসের বৈদেশিক বাণিজ্যমন্ত্রী বিমানবন্দরে প্রবাসীরা হয়রানির শিকার হলে ই-মেইলে জানাতে বললেন মন্ত্রী ঢাকায় ৭ নভেম্বর গ্রাম পুলিশের মহাসমাবেশ, থাকবেন প্রধানমন্ত্রী : শাহে আলম প্লাস্টিক দূষণ রোধে সমন্বিত উদ্যোগের বিকল্প নেই : পরিবেশমন্ত্রী বিদ্যুৎহীন ভবনে ২২ ঘণ্টা ধরে অবরুদ্ধ চুয়েট উপাচার্য ফিলিপাইনের ভাইস প্রেসিডেন্টের বিরুদ্ধে ৪ অভিযোগের ৩টিই প্রত্যাহার

২৪ ঘণ্টার মধ্যে লঘুচাপের শঙ্কা, চার বিভাগে বৃষ্টির আভাস

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : 11:28:26 am, Tuesday, 13 October 2026
  • / 6 Time View

দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় আগামী ২৪ ঘণ্টার মধ্যে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করছে আবহাওয়া অধিদপ্তর। এমন পরিস্থিতিতে দেশের চার বিভাগের দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।

মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাস থেকে এ তথ্য জানা গেছে। 

এতে বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় আগামী ২৪ ঘণ্টার মধ্যে একটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফলে আগামীকাল বুধবার সকাল ৯টার মধ্যে চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। পাশাপাশি সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে। 

এদিকে গতকাল সোমবার সকাল ৬টা থেকে আজ সকাল ৬টা পর্যন্ত দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সন্দ্বীপে ৩৬ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। এ সময় সবচেয়ে বেশি বৃষ্টি ঝরেছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১৯ দশমিক ৩ মিলিমিটার।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

২৪ ঘণ্টার মধ্যে লঘুচাপের শঙ্কা, চার বিভাগে বৃষ্টির আভাস

Update Time : 11:28:26 am, Tuesday, 13 October 2026