Dhaka 5:48 pm, Sunday, 11 October 2026
সর্বশেষ
সড়ক দুর্ঘটনা নিয়ে মশকরা, সমালোচনায় তানজিন তিশা আকাশ ছোঁয়ার ইচ্ছে নেই, মেঘের মতো উড়তে চান তটিনী কাঁধখোলা পোশাকে যেন এক অচেনা সাদিয়া আয়মান! মালয়েশিয়ায় আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশের এহতিশামুল হক হিরা ‘চাচ্চু’ শাকিবের সঙ্গে দীঘির দেখা হলো কোথায়? সীমান্তে ১০ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় পিছু হটল বিএসএফ ঢাবির ৫৪তম সমাবর্তন ২৬ জানুয়ারি, আবেদন ১ নভেম্বর থেকে ডিগ্রিধারী তরুণদের কর্মসংস্থানে গুরুত্ব দিচ্ছে সরকার : শিক্ষামন্ত্রী ৫৪ নদীর পানির ন্যায্য হিস্যা দিয়ে ভারতকে বন্ধুত্বের প্রমাণ দিতে হবে আহত ৪ বাংলাদে‌শি আইসিইউতে, পরিচয় শনাক্তের চেষ্টা চলছে

ঢাবির ৫৪তম সমাবর্তন ২৬ জানুয়ারি, আবেদন ১ নভেম্বর থেকে

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : 10:54:08 am, Sunday, 11 October 2026
  • / 4 Time View

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ৫৪তম সমাবর্তন আগামী ২৬ জানুয়ারি ২০২৭ অনুষ্ঠিত হবে। এতে সমাবর্তন বক্তা হিসেবে উপস্থিত থাকবেন জাপানের সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রেসিডেন্ট অধ্যাপক ড. আতসুশি সুনামি।

সমাবর্তনে তাকে সম্মানসূচক ‘ডক্টর অব ল’জ’ এবং ঢাবির একটি ট্রাস্ট ফান্ডের দাতা অধ্যাপক ড. মুহাম্মদ হারুনুর রশিদকে ‘ডক্টর অব সায়েন্স’ ডিগ্রি দেওয়া হবে। 

বিশ্ববিদ্যালয়ের আচার্য ও রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সমাবর্তনে সভাপতিত্ব করবেন। এতে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকার বিষয়ে সম্মতি দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, ২০২২ সালের ২০ নভেম্বর থেকে ২০২৬ সালের ৩০ নভেম্বরের মধ্যে যেসব গ্র্যাজুয়েটের ফল প্রকাশ হয়েছে, তারা এই সমাবর্তনে অংশ নিতে পারবেন।

আগামী ১ নভেম্বর থেকে সমাবর্তনে অংশগ্রহণের আবেদন প্রক্রিয়া শুরু হয়ে চলবে ৩০ নভেম্বর পর্যন্ত। 

সমাবর্তন সুষ্ঠুভাবে উদযাপনের লক্ষ্যে রবিবার (১১ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এক প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়। উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের সভাপতিত্বে সভায় সমাবর্তন সফল করতে একটি নির্বাহী ও ব্যবস্থাপনা কমিটি এবং একাধিক উপকমিটি গঠন করা হয়।

সভায় প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম জাহাঙ্গীর আলম চৌধুরী, সিনেট সদস্য মো. আমানউল্লাহ আমান এমপি, খায়রুল কবির খোকন এমপি এবং এ কে এম ফজলুল হক মিলন এমপিসহ বিভিন্ন অনুষদের ডিন, হলের প্রাধ্যক্ষ ও বিভাগের চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।

উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম সমাবর্তন সফল করতে গঠিত উপ-কমিটিগুলোকে দ্রুত কাজ শুরুর নির্দেশ দেন। একই সঙ্গে তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার উন্নয়ন, শিক্ষার সুষ্ঠু পরিবেশ রক্ষা এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে সুনাম বৃদ্ধিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

ঢাবির ৫৪তম সমাবর্তন ২৬ জানুয়ারি, আবেদন ১ নভেম্বর থেকে

Update Time : 10:54:08 am, Sunday, 11 October 2026