Dhaka 10:35 pm, Sunday, 11 October 2026
সর্বশেষ
দুটি স্পিড বোর্ডে আগুনসন্ত্রাসীদের অভয়ারণ্য কুষ্টিয়ার পদ্মা নদীতে দুই পক্ষের গোলাগুলি আশুলিয়ায় ডিবির অভিযানে লাখ টাকার ইয়াবাসহ চার মাদককারবারি গ্রেফতার সামাজিক সমস্যার স্থায়ী সমাধানে মানুষের মধ্যে মনস্তাত্ত্বিক পরিবর্তন প্রয়োজন গরুর মাংসের কেজি ২৫০ টাকায় আনার দাবিতে আইনি নোটিশ রূপপুরে প্রথমবারের মতো সফল পারমাণবিক বিক্রিয়া রিয়াদ বিমানবন্দরে হামলায় তীব্র ক্ষোভ প্রকাশ করলেন ধর্মমন্ত্রী হাম উপসর্গে ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১২৭৩ জিবুতি উপকূলে নৌকাডুবি, ১৫ শিশুসহ ১০৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু দুর্গাপূজায় তিন স্তরের নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেছে পুলিশ : আইজিপি সাউথ এশিয়ান ইউনিভার্সিটির গভর্নরস বোর্ডের চেয়ারম্যান হলেন ড. মামুন

ধর্ম যার যার, বাংলাদেশ সবার : হুইপ দুলু

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : 12:39:07 pm, Saturday, 10 October 2026
  • / 12 Time View

জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, ‘ধর্ম যার যার, বাংলাদেশ সবার। মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, হিন্দু—আমরা সবাই বাংলাদেশি।

আপনাদের পরিচয় আপনারা বাংলাদেশি। বাংলাদেশ হচ্ছে আপনাদের অস্তিত্ব, সার্বভৌমত্ব ও গণতন্ত্র।’ 

শনিবার (১০ অক্টোবর) সকাল ১১টার দিকে নাটোর শহরের আলাইপুরে জেলা বিএনপির কার্যালয়ে শারদীয় দুর্গোৎসব-২০২৬ উপলক্ষে আয়োজিত অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে নাটোর পৌরসভার ৯টি ওয়ার্ডের ৫০টি মন্দিরে নিজের ব্যক্তিগত তহবিল থেকে মোট ২ লাখ ৫০ হাজার টাকা অনুদান দেন হুইপ দুলু।

তিনি বলেন, সাম্প্রতিক সময়ে নাটোরে ৩৫টি এবং রাজশাহী বিভাগে ৩৫১টি পূজামণ্ডপ বেড়েছে। তাঁর মতে, নির্ভয়ে ও স্বাধীনভাবে পূজা উদ্‌যাপনের প্রতি মানুষের আগ্রহ বাড়ার বিষয়টি ইতিবাচক।

দুলু আরো বলেন, ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ যেন নির্ভয়ে ও স্বাধীনভাবে তাঁদের ধর্মীয় উৎসব পালন করতে পারেন, সে পরিবেশ নিশ্চিত করা জরুরি।

অনুষ্ঠানে পূজা উদ্‌যাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি খগেন্দ্রনাথ রায়, সাধারণ সম্পাদক প্রসাদ কুমার বাচ্চা, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহীন ও সাইফুল ইসলাম আফতাব, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক মেয়র এমদাদুল হক আল মামুনসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

ধর্ম যার যার, বাংলাদেশ সবার : হুইপ দুলু

Update Time : 12:39:07 pm, Saturday, 10 October 2026