Dhaka 10:44 pm, Saturday, 10 October 2026
সর্বশেষ
দেশের ৫০৩টি উপজেলার উন্নয়নে ভারসাম্য বজায় রাখতে হবে : এলজিআরডিমন্ত্রী নিখোঁজের ৫ দিন পর কলাবাগানে মিলল অটোভ্যান চালকের মরদেহ যে কারণে শাহজালাল বিমানবন্দরে বিমানের জরুরি অবতরণ বিদ্যুৎ বিভাগের ৪১টি উন্নয়ন প্রকল্পে ১০ হাজার ৬৫৩ কোটি টাকার সহায়তা স্টারলিংকে প্রথম মাস ফ্রি মোবাইল সেবা, চালু করবেন যেভাবে সাবেক এমপি ও রাষ্ট্রদূত ব্যারিস্টার মুন্তাকিম চৌধুরী মারা গেছেন পে স্কেলে বড় অগ্রগতি, যুক্ত হচ্ছে আর্থিক প্রতিষ্ঠান নাসীরুদ্দীন পাটওয়ারীকে কেন ‘গাঁজাখোর’ বললেন রাশেদ খান ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান অত্যাধুনিক হাসপাতাল হবে সিটি হাসপাতাল : স্বাস্থ্য প্রতিমন্ত্রী

দেশের ৫০৩টি উপজেলার উন্নয়নে ভারসাম্য বজায় রাখতে হবে : এলজিআরডিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : 02:42:49 pm, Saturday, 10 October 2026
  • / 6 Time View

রাজনৈতিক পরিচয় বা অঞ্চল নির্বিশেষে সরকার সব উপজেলার মানুষের স্বার্থকে গুরুত্ব দিয়ে সুষম উন্নয়ন নিশ্চিত করতে চায় বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান। তিনি বলেছেন, দেশের ৫০৩টি উপজেলার উন্নয়নে ভারসাম্য বজায় রাখতে হবে।

কোনো একটি উপজেলার জন্য এমন সুবিধা দেওয়া উচিত হবে না, যা পাশের অন্য উপজেলাগুলোর মানুষ পাবে না। 

শনিবার (১০ অক্টোবর) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে সমবায় ভবনে নগর ও পল্লী এলাকায় সমবায় সমিতির মাধ্যমে সৌরবিদ্যুৎ স্থাপনের কর্মকৌশল নির্ধারণবিষয়ক এক আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আবদুল মঈন খান বলেন, সৌরশক্তি ব্যবহারে সরকারের ঘোষিত পরিকল্পনা মাঠপর্যায়ে বাস্তবায়নের দায়িত্ব সরকারি কর্মকর্তা-কর্মচারীদের। সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগের সুফল যেন সাধারণ মানুষ পায়, সে লক্ষ্যে কাজ করতে হবে তাদের।

মন্ত্রী বলেন, সরকারি কর্মকর্তারা কেবল চাকরিজীবী নন, তারা দেশের ১৮ কোটি মানুষের সেবায় নিয়োজিত। তাদের কাজের যথাযথ মূল্যায়ন এবং জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে বেতন-ভাতা সমন্বয়ের বিষয়টি সরকার বিবেচনা করেছে। সীমিত সম্পদের কারণে একবারে সবকিছু বাস্তবায়ন সম্ভব না হলেও আগামী কয়েক বছরের মধ্যে পর্যায়ক্রমে তা বাস্তবায়নের চেষ্টা করা হবে।

সভায় বিশেষ অতিথির বক্তব্যে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম দেশের অর্থনৈতিক পরিস্থিতি, বিরোধী দলের ভূমিকা এবং সৌরবিদ্যুতের সম্ভাবনা নিয়ে কথা বলেন।

তিনি বলেন, দেশে এমন কোনো পরিস্থিতি তৈরি হয়নি, যার কারণে প্রবাসীরা রেমিট্যান্স পাঠানো বন্ধ করে দেবেন। বিরোধী দলের শাটডাউনের আহ্বানের পরও গত পাঁচ দিনে ৭ হাজার ৭৭৬ কোটি টাকার রেমিট্যান্স এসেছে।

প্রতিমন্ত্রী আরো বলেন, গত সাত মাসে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ১১ বিলিয়ন ডলার বেড়ে ৩৭ বিলিয়ন ডলারে উন্নীত হয়েছে। একই সময়ে মোট ঋণের চাপ ৩৭ শতাংশ থেকে কমে ৩২ শতাংশে নেমেছে বলে তিনি দাবি করেন। জাতীয় সংসদ ও রাজপথে বিরোধী দলের বক্তব্যের মধ্যে অসংগতি রয়েছে বলেও মন্তব্য করেন মীর শাহে আলম।

তিনি অভিযোগ করেন, জাতিসংঘের অধিবেশনে সরকারের সাফল্য আড়াল করতে রাড্ডা ও নিউগিনি প্রকল্পে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভাঙচুর চালিয়ে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে।

বিদ্যুৎ-সংকট মোকাবেলায় সৌরশক্তির ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্ব দেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, দেশে বর্তমানে সৌরশক্তি থেকে ১ হাজার ৮৭২ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে। অথচ পাকিস্তানের মতো দেশ সৌরশক্তি থেকে ৩২ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করছে।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

দেশের ৫০৩টি উপজেলার উন্নয়নে ভারসাম্য বজায় রাখতে হবে : এলজিআরডিমন্ত্রী

Update Time : 02:42:49 pm, Saturday, 10 October 2026