Dhaka 8:57 pm, Saturday, 10 October 2026
সর্বশেষ
দেশের ৫০৩টি উপজেলার উন্নয়নে ভারসাম্য বজায় রাখতে হবে : এলজিআরডিমন্ত্রী নিখোঁজের ৫ দিন পর কলাবাগানে মিলল অটোভ্যান চালকের মরদেহ যে কারণে শাহজালাল বিমানবন্দরে বিমানের জরুরি অবতরণ বিদ্যুৎ বিভাগের ৪১টি উন্নয়ন প্রকল্পে ১০ হাজার ৬৫৩ কোটি টাকার সহায়তা স্টারলিংকে প্রথম মাস ফ্রি মোবাইল সেবা, চালু করবেন যেভাবে সাবেক এমপি ও রাষ্ট্রদূত ব্যারিস্টার মুন্তাকিম চৌধুরী মারা গেছেন পে স্কেলে বড় অগ্রগতি, যুক্ত হচ্ছে আর্থিক প্রতিষ্ঠান নাসীরুদ্দীন পাটওয়ারীকে কেন ‘গাঁজাখোর’ বললেন রাশেদ খান ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান অত্যাধুনিক হাসপাতাল হবে সিটি হাসপাতাল : স্বাস্থ্য প্রতিমন্ত্রী

অত্যাধুনিক হাসপাতাল হবে সিটি হাসপাতাল : স্বাস্থ্য প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : 02:09:24 pm, Saturday, 10 October 2026
  • / 1 Time View

রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) পরিচালিত সিটি হাসপাতালকে অত্যাধুনিক হাসপাতালে রূপ দিতে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। তিনি বলেন, হাসপাতালটিকে রাজশাহীর অন্যতম প্রধান হাসপাতালে পরিণত করার সম্ভাবনা রয়েছে।

শনিবার (১০ অক্টোবর) বিকেলে রাজশাহী নগরীর রানীনগরে অবস্থিত সিটি হাসপাতাল পরিদর্শনকালে তিনি এ আশ্বাস দেন। এ সময় রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন তাকে হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখান। পরিদর্শনের শুরুতে প্রতিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

পরিদর্শনকালে প্রতিমন্ত্রী হাসপাতালের বহির্বিভাগ, বিভিন্ন ল্যাব, ওয়ার্ড, কেবিন ও অপারেশন থিয়েটারসহ বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন।

পাশাপাশি হাসপাতালের সার্বিক কার্যক্রম ও চিকিৎসাসেবার মান সম্পর্কে খোঁজখবর নেন। 

ড. এম এ মুহিত বলেন, রাসিক প্রশাসক তাকে হাসপাতালটি দেখানোর জন্য নিয়ে এসেছেন। হাসপাতালটির আয়তন বড় হলেও ভবনটি অনেক পুরনো। অতীতে অযত্ন ও অবহেলার কারণে এখানে যথাযথ স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সম্ভব হয়নি।

তিনি বলেন, রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটনের হাসপাতালটি নিয়ে বড় পরিকল্পনা রয়েছে। তার পরিকল্পনাগুলো বাস্তবসম্মত বলে মনে হয়েছে। প্রশাসকের নেতৃত্বে এখানে একটি অত্যাধুনিক হাসপাতাল গড়ে তোলা সম্ভব হলে তা রাজশাহীবাসীর জন্য অত্যন্ত উপকারী হবে।

স্বাস্থ্য প্রতিমন্ত্রী আরো বলেন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে হাসপাতালটির উন্নয়নে যতটুকু সম্ভব সহযোগিতা করা হবে। পাশাপাশি দেশি-বিদেশি উন্নয়ন সহযোগী সংস্থাগুলোর সঙ্গে যোগাযোগ স্থাপনেও সহায়তা করা হবে।

হাসপাতালটিকে রাজশাহীর অন্যতম প্রধান চিকিৎসাকেন্দ্রে পরিণত করার সম্ভাবনা দেখছেন তিনি। 

এ সময় রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন সাংবাদিকদের বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সিটি হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। বিএনপি সরকারের অবদান থাকায় পরবর্তী সময়ে এ হাসপাতালের উন্নয়ন হয়নি বলে অভিযোগ করেন তিনি।

রাসিক প্রশাসক বলেন, সিটি হাসপাতালকে অত্যাধুনিক হাসপাতালে রূপ দিতে প্রধানমন্ত্রীর কাছে বিষয়টি উপস্থাপন করবেন তিনি। এ বিষয়ে স্বাস্থ্য প্রতিমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে। প্রতিমন্ত্রী হাসপাতালটির আধুনিকায়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

মাহফুজুর রহমান রিটন আরো বলেন, রাজশাহী নগরীকে পরিচ্ছন্ন, সুন্দর, বাসযোগ্য, স্বাস্থ্যকর ও নিরাপদ হিসেবে গড়ে তুলতে তারা কাজ করছেন। এ কাজে নগরবাসীসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন তিনি।

পরিদর্শনকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল পিকেএম মাসুদ উল ইসলাম, রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম, সচিব সোহেল রানা, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফএএম আঞ্জুমান আরা বেগম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী খায়রুল বাকের, ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক প্রকৌশলী আহমদ আল মঈন পরাগ, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মো. মামুন, বাজেট কাম হিসাব রক্ষণ কর্মকর্তা শফিকুল ইসলাম খান, নির্বাহী প্রকৌশলী জসিম উদ্দিন আরজু এবং সিটি হাসপাতালের ইনচার্জ ও আবাসিক চিকিৎসক ডা. তরিকুল ইসলাম বনি উপস্থিত ছিলেন। এ ছাড়া হাসপাতালের অন্যান্য চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় বিএনপি নেতারাও উপস্থিত ছিলেন।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

অত্যাধুনিক হাসপাতাল হবে সিটি হাসপাতাল : স্বাস্থ্য প্রতিমন্ত্রী

Update Time : 02:09:24 pm, Saturday, 10 October 2026