Dhaka 10:42 pm, Wednesday, 7 October 2026
সর্বশেষ
বিশ্ব বসতি দিবসের বসতি মেলায় শরীফ মেটালের সেরা স্টল পুরস্কার অর্জন সৃজনশীল ডিজাইনের স্বীকৃতি রোহিঙ্গা প্রত্যাবাসনে রেডক্রসকে জোরালো ভূমিকা রাখার আহ্বান রোহিঙ্গারা অধিকার চায়, দান নয় : পররাষ্ট্র প্রতিমন্ত্রী পরকীয়া অভিযোগে ৫০ হাজার টাকায় করা হয়েছিল খুনের চুক্তি : পিবিআই ঢাবির বিজনেস স্টাডিজ অনুষদের সংস্কারকাজের উদ্বোধন করলেন উপাচার্য সব বিদ্যালয়ে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট সন্ত্রাসী-দুষ্কৃতকারীদের রাজনৈতিক আশ্রয় নয় : হুইপ বকুল বাংলাদেশ-জার্মানি সম্পর্ক আরো গভীর করতে প্রতিশ্রুতিবদ্ধ দুই দেশ জেট ফুয়েলের নতুন দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর তরুণদের মাদকবিরোধী সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির

সন্ত্রাসী-দুষ্কৃতকারীদের রাজনৈতিক আশ্রয় নয় : হুইপ বকুল

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : 01:09:05 pm, Wednesday, 7 October 2026
  • / 5 Time View

সন্ত্রাস, মাদক ও দুষ্কৃতকারীদের রাজনৈতিক পরিচয় ব্যবহার করে এলাকায় প্রভাব বিস্তারের সুযোগ দেওয়া হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন খুলনা-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুল। তিনি বলেছেন, এলাকার শান্তি বিনষ্টকারী যে দলেরই হোক, কাউকে ছাড় দেওয়া হবে না।

বুধবার (৭ অক্টোবর) দুপুরে নগরীর দৌলতপুরের মহেশ্বরপাশা পশ্চিমপাড়া এলাকায় পশ্চিমপাড়া সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে মশারি ও মশা নিধন যন্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

হুইপ বকুল বলেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি এখন অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। জনগণ যাতে নিরাপদে ঘরে ঘুমাতে পারে, সে জন্য আইন-শৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ শক্তি দিয়ে দায়িত্ব পালন করতে হবে। দায়িত্ব পালনে কোনো ধরনের গাফিলতি হলে এর দায় সংশ্লিষ্টদের নিতে হবে।

তিনি বলেন, এলাকার শান্তি বিনষ্টকারী যেই হোক, যে দলেরই হোক, কাউকে ছাড় দেওয়া হবে না। সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স থাকবে। জনগণকে সঙ্গে নিয়ে শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করা হবে।

রাজনৈতিক দলে অপরাধীদের অনুপ্রবেশের বিষয়ে নেতাকর্মীদের সতর্ক করে বকুল বলেন, অতীতে সন্ত্রাস ও নানা অপকর্মের সঙ্গে জড়িত অনেকেই এখন বিভিন্ন কৌশলে রাজনৈতিক দলে প্রবেশের চেষ্টা করছে।

এ ধরনের ব্যক্তিদের বিষয়ে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও সজাগ থাকতে হবে। কেউ কোনো দুষ্কৃতকারীকে প্রশ্রয় দিলে তার বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। 

আইন-শৃঙ্খলা বাহিনীর উদ্দেশে তিনি বলেন, দায়িত্ব পালনে কোনো সমস্যা হলে তা ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানাতে হবে। জনগণও প্রয়োজনীয় সহযোগিতা নিয়ে আইন-শৃঙ্খলা বাহিনীর পাশে থাকবে। তবে কোনো কর্মকর্তার অবহেলায় এলাকাবাসী ক্ষতিগ্রস্ত হলে তার দায় এড়ানোর সুযোগ নেই।

প্রধানমন্ত্রী জনগণের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করার যে প্রতিশ্রুতি দিয়েছেন, তা বাস্তবায়নে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান হুইপ। তিনি বলেন, জনগণের শান্তির জন্য যা যা করা দরকার, তা করা হবে এবং দেওয়া কমিটমেন্ট অক্ষরে অক্ষরে পালন করা হবে।

অনুষ্ঠানে ডেঙ্গু প্রতিরোধে গরিব ও অসহায় মানুষের মধ্যে মশারি ও মশা নিধন যন্ত্র বিতরণ করা হয়। এ সময় ডেঙ্গুর বিস্তার ঠেকাতে বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়।

অনুষ্ঠানে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। 

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সন্ত্রাসী-দুষ্কৃতকারীদের রাজনৈতিক আশ্রয় নয় : হুইপ বকুল

Update Time : 01:09:05 pm, Wednesday, 7 October 2026