Dhaka 11:34 pm, Thursday, 8 October 2026
সর্বশেষ
ভুয়া তথ্য দিয়ে জন্ম নিবন্ধনের চেষ্টা, ব্রাহ্মণবাড়িয়ায় একজনের কারাদণ্ড ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে প্রযুক্তির রপ্তানিকারক হতে হবে : জনপ্রশাসন উপদেষ্টা মা-ইলিশ সংরক্ষণ অভিযানে বাংলাদেশ নৌবাহিনী দুর্যোগ-সহনশীল আবাসনে ১০ কোটি ডলার ঋণ, উপকৃত হবে ৪০ হাজার পরিবার নবীনদের সততা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান আইজিপির বিআরটিসির নতুন চেয়ারম্যান তারিকুল ওমর প্রবাসীদের বিমানবন্দরে হয়রানি বন্ধে নজরদারির সুপারিশ বাংলাদেশ সফরে আসছেন নেদারল্যান্ডসের বাণিজ্য ও উন্নয়ন সহযোগিতামন্ত্রী বিমান-পর্যটন খাতকে আন্তর্জাতিক মানে উন্নীত করার পরামর্শ ঢাকা-জাকার্তা সরাসরি ফ্লাইট চালুর সম্ভাবনা খতিয়ে দেখতে চায় ইন্দোনেশিয়া

রাঙামাটিতে ছাত্রলীগের নেতাসহ আটক ১২

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : 09:12:23 am, Wednesday, 7 October 2026
  • / 11 Time View

রাঙামাটিতে বিশেষ অভিযান চালিয়ে নিষিদ্ধঘোষিত জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মঈন উদ্দিন শাকিলসহ ১২ জনকে আটক করেছে কোতয়ালী থানা পুলিশ। বুধবার (৭ অক্টোবর) রাঙামাটি পৌরসভার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিদের মধ্যে ছয়জনকে মাদক কারবারি, চারজনকে মাদকসেবী হিসেবে এবং একজনকে জিআর পরোয়ানার ভিত্তিতে আটক করা হয়েছে। অপর একজনকে সন্ত্রাসী কার্যক্রমে জড়িত থাকার অভিযোগে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, অভিযানে কাঠালতলী এলাকার মঈন উদ্দিন শাকিলকে (৩২) সন্ত্রাসী কার্যক্রমে জড়িত থাকার অভিযোগে আটক করা হয়। তিনি রাঙামাটি জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক।

এছাড়া তবলছড়ি মাছবাজার এলাকার মো. ফারুক (৪৮), স্বর্ণটিলা এলাকার মো. ইলিয়াস রনি (২৮) ও মো. নাজিম উদ্দিন (২৪), রিজার্ভ বাজারের জাহেদ (২২), পুরাতন হাসপাতাল এলাকার মোসলেম খাঁ ভূট্রো (৫৫) এবং রিজার্ভ বাজার এলাকার তালাশিকে (৩৫) মাদক কারবারি হিসেবে আটক করা হয়েছে। 

পুলিশ আরো জানায়, আটক ফারুকের বিরুদ্ধে পাঁচটি মাদক মামলা রয়েছে এবং তিনি এসব মামলায় পলাতক ছিলেন। আটক অন্য ব্যক্তিদের বিরুদ্ধেও মাদকসংক্রান্ত অভিযোগ রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

অন্যদিকে, স্বর্ণটিলা এলাকার মো. আবু তালেব (৩৪), শান্তিনগরের মো. হাসান সুজন (৩০), তবলছড়ির ওয়াপদা কলোনির মো. নিশান (৩১) এবং বালুখালী ইউনিয়নের নমনী পাড়ার বাঁশি চাকমা (৩৫)কে মাদকসেবী হিসেবে আটক করা হয়।

এছাড়া স্বর্ণটিলা এলাকার মো. সাইদুল ইসলাম (২০)কে জিআর পরোয়ানার ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানায় পুলিশ। 

কোতয়ালী থানার ওসি মো. জসীম উদ্দিন বলেন, ‘আটক ১২ জনের মধ্যে আবু তালেব, হাসান সুজন ও নিশানকে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে বুধবার বিধি অনুযায়ী আদালতে সোপর্দ করা হয়েছে। অন্যদের বিরুদ্ধেও আইনগত প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হবে।’

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

রাঙামাটিতে ছাত্রলীগের নেতাসহ আটক ১২

Update Time : 09:12:23 am, Wednesday, 7 October 2026