Dhaka 8:59 am, Wednesday, 18 November 2026
সর্বশেষ

চলছে তালিকা যাচাই-বাছাই, বাদ যাবে অমুক্তিযোদ্ধাদের নাম

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : 11:09:32 am, Wednesday, 7 October 2026
  • / 36 Time View

বীর মুক্তিযোদ্ধাদের তালিকা থেকে অমুক্তিযোদ্ধাদের বাদ দেওয়া হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান। তিনি জানান, তালিকা থেকে অমুক্তিযোদ্ধাদের বাদ দিতে চুলচেরা যাচাই-বাছাই চলছে।

আজ বুধবার মহান মুক্তিযুদ্ধে শহীদদের তালিকা এবং বীর মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনাদের প্রকৃত তালিকা প্রণয়নের কৌশল ও করণীয় নির্ধারণে আয়োজিত মতবিনিময়সভা শেষে মন্ত্রণালয়ের সভাকক্ষে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, দল-মতের ঊর্ধ্বে উঠে নির্মোহভাবে মুক্তিযোদ্ধাদের তালিকা যাচাই করা হবে। প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকায় রাখা এবং অমুক্তিযোদ্ধাদের বাদ দেওয়ার লক্ষ্যেই এ যাচাই-বাছাই চলছে।

বিভিন্ন মহলে ৮৫ হাজার ভুয়া মুক্তিযোদ্ধার কথা বলা হয়েছে জানান মন্ত্রী।

তবে তিনি তাদের ‘অমুক্তিযোদ্ধা’ হিসেবে অভিহিত করতে চান। 

মহান মুক্তিযুদ্ধের প্রকৃত যোদ্ধাদের সঙ্গে তালিকায় অনেক অমুক্তিযোদ্ধা যুক্ত হওয়ার অভিযোগ দীর্ঘদিনের বলে জানান মন্ত্রী। বলেন, আমরা চাই স্বাধীনতার ইতিহাস সঠিকভাবে লিপিবদ্ধ হোক। আগামী দিনে প্রজন্ম থেকে প্রজন্মান্তরে মানুষ যেন স্বাধীনতার ইতিহাস সঠিকভাবে জানতে পারে।

সেই নির্মোহ জায়গা থেকেই কাজ করছে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়। 

নতুন করে মুক্তিযোদ্ধা হিসেবে আবেদন নেওয়া হচ্ছে কি না জানতে চাইলে তিনি বলেন, নতুন করে আবেদন নেওয়া হচ্ছে না। স্বাধীনতার ৫৫ বছর পরও কেন মুক্তিযোদ্ধা হিসেবে আবেদন নেওয়া হবে, সেটি প্রশ্ন।

৭ অক্টোবরের পর নতুন করে আবেদন নেওয়া হবে না বলে প্রজ্ঞাপন দেওয়া হয়েছে বলে জানান মন্ত্রী। 

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

চলছে তালিকা যাচাই-বাছাই, বাদ যাবে অমুক্তিযোদ্ধাদের নাম

Update Time : 11:09:32 am, Wednesday, 7 October 2026