সর্বশেষ
ওসি রাকিবুলের সেই ভাইরাল অডিও নিয়ে যা জানাল ডিবি
নিজস্ব প্রতিবেদক
- Update Time : 08:03:15 am, Wednesday, 7 October 2026
- / 35 Time View
‘শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরলে কিছু হবে না’ বলা ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের ভাইরাল হওয়া অডিওটি সত্য বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) মো. শফিকুল ইসলাম। তিনি বলেন, অডিওতে থাকা কণ্ঠস্বর তারই।
টেস্ট করে সেটি নিশ্চিত করা হয়েছে।
বুধবার (৭ অক্টোবর) ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘সাবেক ওসি রাকিবুলের অডিওর বিষয়টি আদালতের অনুমতি নিয়ে আমরা ভয়েস টেস্টের মাধ্যমে শনাক্ত করেছি। এটা তারই কণ্ঠ ছিল।
এর পেছনের সার্বিক বিষয় তদন্ত করে দেখা হচ্ছে।’
তিনি বলেন, ‘তিনি কার সঙ্গে কথা বলেছেন, কেন বলেছেন, সবকিছু আমরা তদন্ত করছি। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আসলে বিস্তারিত বলা সম্ভব না।’
Tag :












