Dhaka 5:41 pm, Monday, 5 October 2026
সর্বশেষ
সিদ্দিকী নাজমুল আলমের দেশত্যাগে নিষেধাজ্ঞা ঢাকার আবাসন সংকট সমাধানে সবুজ নির্মাণের বিকল্প নেই সংঘাত নয়, বঙ্গোপসাগরকে সহযোগিতার অঞ্চল করতে চায় বাংলাদেশ : হুমায়ুন কবির আইপিইউর এশিয়া-প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান হলেন স্পিকার হাফিজ উদ্দিন বসুন্ধরা সিটির ২২তম বর্ষপূর্তিতে ফ্যাশন শো ও সাংস্কৃতিক আয়োজন সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা : অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তার জামিন আলজেরিয়াকে বাংলাদেশ থেকে চিকিৎসক ও নার্স নেওয়ার আহ্বান সরকারকে অটোরিকশা চালকদের ৪৮ ঘণ্টার আলটিমেটাম বিমানবন্দরে দায়িত্ব পালনে অবহেলা হলে কঠোর শাস্তি : বিমানমন্ত্রী ই-মেইল পাঠিয়ে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি, থানায় জিডি

আইপিইউর এশিয়া-প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান হলেন স্পিকার হাফিজ উদ্দিন

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : 10:54:21 am, Monday, 5 October 2026
  • / 1 Time View

ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) এশিয়া-প্যাসিফিক গ্রুপের (এপিজি) চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেছেন বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

সোমবার (৫ অক্টোবর) তানজানিয়ার আরুশায় তিনি আনুষ্ঠানিকভাবে এ দায়িত্ব গ্রহণ করেন।

ভুটানের স্পিকার টেম্পা দর্জির কাছ থেকে তিনি এ দায়িত্ব নেন। জাতীয় সংসদের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূইয়া এ তথ্য জানিয়েছেন।  

এশিয়া-প্যাসিফিক গ্রুপে ৩৭টি দেশ সদস্য হিসেবে রয়েছে। গ্রুপটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণের মাধ্যমে আইপিইউতে বাংলাদেশ এ অঞ্চলের সংসদগুলোর প্রতিনিধিত্ব ও সমন্বয়ে আরও সক্রিয় ভূমিকা রাখার সুযোগ পাবে।

এর আগে গতকাল রবিবার (৪ অক্টোবর) স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ১৫৩তম আইপিইউ অ্যাসেম্বলিতে যোগ দিতে তানজানিয়ার উদ্দেশে ঢাকা ছাড়েন। আরুশায় ৫ থেকে ৯ অক্টোবর পর্যন্ত এ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আইপিইউর এশিয়া-প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান হলেন স্পিকার হাফিজ উদ্দিন

Update Time : 10:54:21 am, Monday, 5 October 2026