Dhaka 12:25 am, Monday, 5 October 2026
সর্বশেষ
আশুলিয়ায় অতিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, ২ ডিলারকে ভোক্তা অধিদপ্তরের জরিমানা ফ্যামিলি কার্ড সরকারের নির্বাচনী ইশতেহারের অন্যতম অঙ্গীকার : সমাজকল্যাণমন্ত্রী সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ইডেন কলেজের সাবেক ছাত্রলীগ নেত্রী শর্মী কারাগারে এক বছরের মধ্যে দেশের পুঁজিবাজারের চেহারা বদলে যাবে : অর্থমন্ত্রী দৌলতপুরে পুলিশের অভিযানে বিএনপি নেতা ও কাকন বাহিনীর সদস্য শীর্ষ সন্ত্রাসী টুয়েলসহ গ্রেপ্তার ১৮ কুষ্টিয়ায় এনসিপির নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ রাত ১০টা পর্যন্ত দোকানপাট-শপিংমল খোলা রাখার দাবি হঠাৎ স্থগিত বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ তাইওয়ানে পৌঁছাল প্রথম দুটি মার্কিন অত্যাধুনিক এফ-১৬ভি যুদ্ধবিমান গাকৃবিতে ২৯ বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষকদের নিয়ে প্রশিক্ষণ শুরু

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ইডেন কলেজের সাবেক ছাত্রলীগ নেত্রী শর্মী কারাগারে

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : 04:30:49 pm, Sunday, 4 October 2026
  • / 2 Time View

রাজধানীর লালবাগ থানায় করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সন্দিগ্ধ আসামি হিসেবে গ্রেপ্তার ইডেন মহিলা কলেজ নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও কেন্দ্রীয় যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শারমিন সুলতানা শর্মীকে (৪৪) কারাগারে পাঠিয়েছেন আদালত। 

রবিবার বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান জামিন আবেদন নাকচ করে আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

লালবাগ থানার উপ-পরিদর্শক সাইফুল ইসলাম আসামিকে আদালতে হাজির করে এ আবেদন করেন।  

এর আগে গতকাল রাত দেড়টায় লালবাগের বাসা থেকে শর্মীকে গ্রেপ্তার করে পুলিশ। 

আসামিপক্ষের আইনজীবী মোরশেদ হোসেন শাহীন বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরা তার জামিন চেয়ে আবেদন করলে আদালত তা নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

মামলার অভিযোগ অনুযায়ী, গত ১০ জুলাই লালবাগের কেল্লার প্রধান গেটের সামনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও যুবলীগের নেতাকর্মীরা অবৈধ মিছিল, সংহতি প্রদর্শন ও বিশৃঙ্খলা সৃষ্টি করে।

এ সময় তারা ‘অবৈধ সরকার মানি না মানব না’ এবং ‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেন। এ ঘটনায় হওয়া মামলায় শর্মীকে গ্রেপ্তার করে পুলিশ।  

আটক রাখার আবেদনে পুলিশ বলেন, আসামি শারমিন সুলতানা শর্মী উক্ত ঘটনার অন্যতম সংগঠক হিসেবে ভূমিকা পালন করেছেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে নিষিদ্ধঘোষিত সংগঠনের পক্ষে প্রচার-প্রচারণা চালাচ্ছেন। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে বিচার ও তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আসামিকে জেলহাজতে আটকে রাখা প্রয়োজন।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ইডেন কলেজের সাবেক ছাত্রলীগ নেত্রী শর্মী কারাগারে

Update Time : 04:30:49 pm, Sunday, 4 October 2026