Dhaka 4:34 pm, Monday, 5 October 2026
সর্বশেষ
সরকারকে অটোরিকশা চালকদের ৪৮ ঘণ্টার আলটিমেটাম বিমানবন্দরে দায়িত্ব পালনে অবহেলা হলে কঠোর শাস্তি : বিমানমন্ত্রী ই-মেইল পাঠিয়ে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি, থানায় জিডি শতাধিক গুণী শিক্ষককে সম্মাননা দিলেন প্রধানমন্ত্রী কর্ণফুলী টানেলের আয় বাড়াতে ৩৩৬ কোটির বিকল্প সড়ক চৌদ্দগ্রামে কিশোর গ্যাং ১২০৭-এর দুই লিডার গ্রেপ্তার আশুলিয়ায় অতিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, ২ ডিলারকে ভোক্তা অধিদপ্তরের জরিমানা ফ্যামিলি কার্ড সরকারের নির্বাচনী ইশতেহারের অন্যতম অঙ্গীকার : সমাজকল্যাণমন্ত্রী সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ইডেন কলেজের সাবেক ছাত্রলীগ নেত্রী শর্মী কারাগারে এক বছরের মধ্যে দেশের পুঁজিবাজারের চেহারা বদলে যাবে : অর্থমন্ত্রী

৪ বার ভূমিকম্পে কাঁপল দেশ, উৎপত্তিস্থল কোথায়?

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : 06:48:22 am, Sunday, 4 October 2026
  • / 7 Time View

মাত্র ৭৫ মিনিটের ব্যবধানে পরপর ৩ ভূমিকম্প অনুভূত হয়েছে। শনিবার (৩ অক্টোবর) মধ্যরাতে মাত্র ৭৫ মিনিটের ব্যবধানে দেশের বিভিন্ন অঞ্চলে পরপর তিনটি ভূমিকম্প অনুভূত হয়েছে।

রাত ১২টা ১৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিটের মধ্যে ঘটে যাওয়া এসব ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল মিয়ানমার, ভারতের মিজোরাম ও ত্রিপুরা। মধ্যরাতের পরে ভোরেও ৪ দশমিক ৮ মাত্রার ভূকম্পণ রেকর্ড করা হয়েছে। 

ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টারের (ইএমএসসি) তথ্য মতে, শনিবার রাত ১২টা ১২ মিনিটে মিয়ানমার-বাংলাদেশ সীমান্ত এলাকায় ৪.৯ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। এর প্রভাবে দেশের কক্সবাজার ও টেকনাফ সীমান্তবর্তী এলাকাসহ চট্টগ্রামেও ভূকম্পন অনুভূত হয়।

মিয়ানমারের ভূমিকম্পের মাত্র এক মিনিট পরই বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী মিজোরামের লুংলেই এলাকায় রিখটার স্কেলে ৫.০ মাত্রার আরেকটি ভূমিকম্প আঘাত হানে। এর প্রভাবে দেশের চট্টগ্রাম, কুমিল্লা, ফেনী ও নোয়াখালীসহ বিভিন্ন এলাকায় প্রবল ভূকম্পন অনুভূত হয়।

রাত ১টা ২৭ মিনিটে ভারতের ত্রিপুরার আগরতলা ও ডালাই এলাকায় ৩.৮ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়। এর প্রভাবে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে মৃদু ভূকম্পন অনুভূত হয়।

ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তথ্যেও ত্রিপুরার ডালাই এলাকায় ৩ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পের কথা বলা হয়েছে।

এদিকে রবিবার (৪ অক্টোবর) ভোর ৪টায় ঢাকা থেকে ৪৪৩ কিলোমিটার দূরে ৪.৮ মাত্রার আরো একটি ভূমিকম্প রেকর্ড করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। তবে এই ভূকম্পনে কোনো ক্ষয়-ক্ষতি হয়েছে কি না বা এর বিস্তারিত তথ্য এখনো জানা যায়নি।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

৪ বার ভূমিকম্পে কাঁপল দেশ, উৎপত্তিস্থল কোথায়?

Update Time : 06:48:22 am, Sunday, 4 October 2026