Dhaka 7:01 am, Monday, 5 October 2026
সর্বশেষ
আশুলিয়ায় অতিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, ২ ডিলারকে ভোক্তা অধিদপ্তরের জরিমানা ফ্যামিলি কার্ড সরকারের নির্বাচনী ইশতেহারের অন্যতম অঙ্গীকার : সমাজকল্যাণমন্ত্রী সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ইডেন কলেজের সাবেক ছাত্রলীগ নেত্রী শর্মী কারাগারে এক বছরের মধ্যে দেশের পুঁজিবাজারের চেহারা বদলে যাবে : অর্থমন্ত্রী দৌলতপুরে পুলিশের অভিযানে বিএনপি নেতা ও কাকন বাহিনীর সদস্য শীর্ষ সন্ত্রাসী টুয়েলসহ গ্রেপ্তার ১৮ কুষ্টিয়ায় এনসিপির নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ রাত ১০টা পর্যন্ত দোকানপাট-শপিংমল খোলা রাখার দাবি হঠাৎ স্থগিত বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ তাইওয়ানে পৌঁছাল প্রথম দুটি মার্কিন অত্যাধুনিক এফ-১৬ভি যুদ্ধবিমান গাকৃবিতে ২৯ বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষকদের নিয়ে প্রশিক্ষণ শুরু

যুবদলকর্মীকে অচেতন করে ব্লেড দিয়ে শরীরের বিভিন্ন স্থানে জখম

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : 03:02:37 pm, Saturday, 3 October 2026
  • / 9 Time View

লক্ষ্মীপুরে ঘরে ঢুকে রিফাত হোসেন (১৮) নামের এক যুবদলকর্মীকে অচেতন করার পর ব্লেড দিয়ে তার শরীরের বিভিন্ন অংশ ক্ষতবিক্ষত করার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। শুক্রবার (৩ অক্টোবর) দিবাগত রাতে চন্দ্রগঞ্জ উপজেলার পশ্চিম দিঘলী গ্রামে এ ঘটনা ঘটে।

আহত রিফাত পশ্চিম দিঘলী গ্রামের মৃত রিপন হোসেনের ছেলে। তিনি দিঘলী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড যুবদলের সক্রিয়কর্মী।

রিফাতের ভাষ্য, শুক্রবার রাত ১০টার দিকে তিনি বাড়িতে ফেরেন। রাত ১টার দিকে ঘরে একা থাকা অবস্থায় দরজা ভাঙার শব্দ শুনতে পান।

এ সময় ৪-৫ জন মুখোশধারী ব্যক্তি ঘরে ঢুকে তাঁর মুখে রুমাল চেপে ধরলে তিনি অচেতন হয়ে পড়েন। পরে জ্ঞান ফিরে দেখেন, তাঁর হাত-পা বাঁধা। এরপর আবারও তাঁকে অচেতন করা হয়। পরবর্তী সময়ে জ্ঞান ফিরলে শরীরের বিভিন্ন অংশে ব্লেডের আঘাত দেখতে পান।

তাঁর চিৎকার শুনে আশপাশের লোকজন এসে তাঁকে উদ্ধার করে স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। 

রিফাত বলেন, ‘মুখোশ পরা থাকায় আমি কাউকে চিনতে পারিনি। কারো সঙ্গে আমার কোনো ঝামেলাও নেই। স্থানীয়ভাবে আমি নারিকেল-সুপারির ক্ষুদ্র ব্যবসা করি।’

রিফাতের বড় বোন রিয়া আক্তার জানান, খবর পেয়ে তিনি বাড়িতে এসে ভাইয়ের শরীরে ব্লেডের আঘাত দেখতে পান।

এর আগেও তাঁর ভাইয়ের ওপর একই ধরনের হামলা হয়েছিল। ওই ঘটনায় থানায় মামলা করা হলেও বিচার পাননি বলে দাবি করেন তিনি। 

দিঘলী ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম সরওয়ার বলেন, রিফাত যুবদলের সক্রিয়কর্মী। এর আগেও তাঁর ওপর হামলা হয়েছিল এবং ওই ঘটনার আপস হয়েছিল। তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন।

দিঘলী স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক হাসানুজ্জামান বলেন, এক তরুণ শরীরে ব্লেডের আঘাত নিয়ে স্বাস্থ্যকেন্দ্রে আসেন। তাঁকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য লক্ষ্মীপুর হাসপাতালে পাঠানো হয়েছে।

এ বিষয়ে চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রব বলেন, ঘটনাটি তাঁকে কেউ জানায়নি। এ বিষয়ে অভিযোগ পেলে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

যুবদলকর্মীকে অচেতন করে ব্লেড দিয়ে শরীরের বিভিন্ন স্থানে জখম

Update Time : 03:02:37 pm, Saturday, 3 October 2026